ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ভিন্ন আয়োজনে রোম বিডি স্পোর্টিং ক্লাবের বাংলা বর্ষবরণ

প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০২:৩৩ পিএম

ভিন্ন আয়োজনে রোম বিডি স্পোর্টিং ক্লাবের বাংলা বর্ষবরণ
ইতালিতে রোম বিডি স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী বাংলা বর্ষবরণ গ্রিল পার্টি ও ক্রিকেটে প্রীতি ম্যাচ ও বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) স্থানীয় একটি পার্কে সকাল থেকে প্রবাসী পরিবারদের আগমনে মুখরিত হয়ে থাকে অনুষ্ঠানস্থল। প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা চতুর্দিক সূর্যের তাপ থাকলেও হালকা হালকা বাতাস ছিল বহমান। সকলের উপস্থিতিতে আনন্দ‌ উৎসব যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। এতে রোম বিডি স্পোর্টিং ক্লাবের সভাপতি নজরুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন এর পরিচালনায় এবং প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীম ও পরিচালক কামরুজ্জামান রতন এর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন ছোটন ছাড়াও রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক, সাংবাদিক‌ ও নারী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে‌ অভ্যর্থনায় ছিলেন ইউনুস মোল্লা, ইমন বেপারী, ইকবাল হোসেন, মানিক চন্দ্র শীল, ঝিনুক, সোহাগ মিয়া, শওকত মজুমদার মামুন, শফিকুল ইসলাম, মহিউদ্দিন‌, সহ সহ সাধারণ সম্পাদক জাফর ইকবাল অপু, মোঃ আনোয়ার হোসেন, সদস্য শেখ ফিরোজ আহমেদ পলাশ, হাবিবুর রহমান মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে রোম বিডি স্পোর্টিং ক্লাবের ভুয়সি প্রশংসা করেন তারা বলেন প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলার প্রতি আগ্রহী করে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে রোম বিডি স্পোর্টিং ক্লাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারা রোম বিডি স্পোর্টিং ক্লাবের উত্তর উত্তর সফলতা কামনা করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিলো শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা, ছেলেদের ক্রিকেট খেলা সহ নানা আয়োজন। পরিশেষে ক্লাবের নেতৃবৃন্দরা অতিথিদের মাধ্যমে খেলায় বিজয়ী অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেন।