ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ব্রিটেনসহ ইউরোপজুড়ে ‘করোনা-বিরোধী’ বিক্ষোভ, বার্লিনে গ্রেফতার ৩০০

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ০৬:১৭ এএম

ব্রিটেনসহ ইউরোপজুড়ে ‘করোনা-বিরোধী’ বিক্ষোভ, বার্লিনে গ্রেফতার ৩০০
করোনাভাইরাস মহামারি এখনও শেষ না হলেও এর জ্বালায় অতিষ্ঠ হয়ে স্বাস্থ্যবিধি-বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে। শনিবার জার্মান রাজধানী বার্লিনে এধরনের বিক্ষোভে অংশ নিয়েছেন অন্তত ৩৮ হাজার মানুষ। এর মধ্যে কিছু কিছু জায়গায় সহিংসতার ঘটনাও ঘটেছে। স্বাস্থ্যবিধি না মানায় শহরটিতে অন্তত ৩০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্লিন পুলিশ এক টুইটে জানিয়েছে, বিক্ষোভকারীরা মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বিধি না মানায় তাদের গ্রেফতার করা ছাড়া পুলিশের সামনে আর কোনও পথ ছিল না। করোনাভাইরাসের সংক্রমণ রোধে বার্লিন প্রশাসন প্রথমে এ বিক্ষোভের অনুমতি দেয়নি। পরে সেখানকার একটি আঞ্চলিক আদালত ওই নিষেধাজ্ঞা বাতিল করে বিক্ষোভের অনুমতি দেন। বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস জিসেল জানিয়েছেন, শহরের ব্রান্ডেনবার্গ গেটের কাছে কয়েক হাজার বিক্ষোভকারী সমবেত হয়েছিলেন। সেখান থেকে পুলিশের দিকে বোতল ও পাথর নিক্ষেপ করা হয়। পরে পুলিশ প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। এসময় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে শনিবার স্বাস্থ্যসুরক্ষা নির্দেশনার বিরোধিতায় সমাবেশ হয়েছে। এতে অন্তত ২০০ জন মাস্ক-বিরোধী বিক্ষোভকারী অংশ নেন। এসময় তারা ‘স্বাস্থ্যের একনায়কতন্ত্রকে না’, ‘আমাদের শিশুদের শ্বাস নিতে দিন’ এ ধরনের স্লোগান দেন। যুক্তরাজ্যে করোনায় ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হলেও এ মহামারিকে গুজব মন্তব্য করে স্বাস্থ্য বিষয়ক সবধরনের বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিন লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এ দাবিতে সমবেত হয়েছিলেন কয়েকশ’ বিক্ষোভকারী। একই দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং সুইজারল্যান্ডের জুরিখেও।