ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বি এন পির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে ইতালী বিএনপি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৫:৩৭ এএম

বি এন পির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে ইতালী বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। ইতালী বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক প্রতিবাদ লিপিতে বলা হয়, একদিকে ক্ষমতাসীন দলের একের পর এক অপকীর্তিতে সরকার যখন প্রশ্নবিদ্ধ , অন্যদিকে বিভিন্ন মহলে অপপ্রচার, মিথ্যাচার আর গুজব ছড়িয়ে বিতর্ক উস্কে দেয়া, ক্রমেই পরিষ্কার হয়ে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ঘৃন্য ষড়যন্ত্রের নীলনক্সা আঁকছে। আর তা সফল করতে গিয়ে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে অস্তিত্ব এবং আত্মসম্মান নিয়ে বেপরোয়া খেলায় মেতেছে এই চক্র। করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতি যখন ধ্বংসের মুখে, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ ও দুর্নীতির কবলে পড়ে দুঃশাসন সৃষ্টি করেছে, জনগণের আস্থা যখন শূন্যের কোঠায় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কিছু অপপ্রচারকারী কাজ করে যাচ্ছে বলে জানান ইতালী বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, যারা এই অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাংগঠনিক নিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন তারা এক বিবৃতিতে জানানঃ ইউরোপের মধ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ রাতদিন যে ভাবে কাজ করে যাচ্ছেন, সেই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে যারা অংশ নিচ্ছেন, তাদের অপপ্রচারের সঠিক প্রমান হাতে নিয়ে আমরা সাংগঠনিক নিয়মে সিদ্ধান্ত গ্রহন করব।