ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তিঃ ২৭ মার্চে ভার্চুয়াল সম্মেলন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৪:২৯ পিএম

বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তিঃ ২৭ মার্চে ভার্চুয়াল সম্মেলন
"বিশ্ব প্রাণে বাংলার সুর" এই মন্ত্র কে ধারণ করে বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তিতে ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ। এই আয়োজনকে কেন্দ্র করেই রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে আয়োজন করা হয় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে একটি মত বিনিময় সভার। বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক সমন্বয়ক বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী জাকারিয়া কাজী বলেন" বিশ্ব সঙ্গীত কেন্দ্রের দশ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণটি অত্যন্ত বর্ণাঢ্যভাবে একটি মহা সম্মেলনের রূপ দেয়ার ঐকান্তিক ইচ্ছা থাকলেও করোনার পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব হলোনা, তবে এই আয়োজন আগামীতে বড়ো পরিসরে বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে একটি মহা সম্মেলনের আগ্রহ আছে।" দশ বছরের পদার্পণে এই সংগঠনটি এবার নয় জন বিশিষ্ট ও খ্যাতিমান শিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করবে। তাঁরা হলেন কবি নির্মলেন্দু গুণ( বাংলাদেশ), স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শহিদ হাসান, লোক সঙ্গীত শিল্পী গীতা চৌধুরী ( ভারত), সঙ্গীত শিল্পী বুলবুল মহলানবীশ, শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এবং একুশের পদক প্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শাহীন সামাদ, সঙ্গীত শিল্পী তিমির নন্দী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, ভারতের লোক সঙ্গীত শিল্পী ভাস্কর রায় ও সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, এবং ইতালির যন্ত্র শিল্পী ইগর ওরিফিচি। সভায় যুগ্ম আহ্বায়ক অনুপ কুমার সরকার বলেন" বাংলা ভাষাভাষী এই সমস্ত গুণী শিল্পীদের নিয়ে বিশ্ব সঙ্গীত কেন্দ্রের এই যাত্রার মূল উদ্দেশ্য ই হলো প্রিয় বাংলা ভাষায় ও সুরে বাংলা গানের চর্চা''। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব লায়লা শাহ। তিনি বলেন" বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিটি আয়োজন ই ছিল একেবারে ই অকৃত্রিম এবং প্রাণের গান গুলো নিয়ে, যে গান গুলো আমাদের আত্মাকে বাঁচিয়ে রেখেছে যুগ যুগান্তর থেকে।" ২৭ মার্চের এই ভার্চুয়াল সম্মেলনে যারা শ্রোতা হিসাবে অংশগ্রহণ করতে চান তারা জুম লিঙ্কে প্রবেশ করে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। স্যোসাল মিডিয়ায় এই জুম লিঙ্ক দেয়া হবে বলে জানান বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক সমন্বয়ক জাকারিয়া কাজী।