ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র

বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের লাইফ মেম্বার এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৭:২২ এএম

বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের লাইফ মেম্বার এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
[youtube]-PeoKUg0_4o[/youtube] যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্যসেবামূলক চ্যারিটি  প্রতিষ্ঠান- বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল বাংলাদেশে বিশেষ করে -তৃনমূলে চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। হাসপাতালটি  বাংলাদেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়, প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগের বিভিন্ন সেবা এবং সাধারণ স্বাস্থ্যসেবা ও পরিষেবা প্রদান করছে। হাসপাতালের  ‘পুওর ফান্ড‘ সমাজের  আর্থিকভাবে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা  ধারাবাহিক ভাবে প্রদান করে আসছে। ইতিমধ্যে যা দেশে বিদেশে প্রসংশীত হয়েছে। ২৭ নভেম্বর, বুধবার লন্ডনে- বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল তার  ৫তম  এন্যুয়েল লাইফ মেম্বার এওয়ার্ড  অনুষ্ঠানের আয়োজন করে। চ্যারিটেবল এই হাসপাতালের স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সুবিধাগুলি তৃণমূল মানুষের কল্যাণে যারা ‘লাইফ মেম্বার’ হয়ে আর্থিক সহায়তা প্রদান করছেন এবং ইতিমধ্যে যারা ‘লাইফ মেম্বার’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন -তাদের এই মানবিক কাজের স্বীকৃতি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানকে সামনে রেখে  বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহের লক্ষ্যে এক চ্যারেটি ডিনারেরও আয়োজন করা হয়। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  পিংক রবিন ফাউন্ডেশন  এর চেয়ার অফ ট্রাস্টি এবং  ব্লু রিবন ফাউন্ডেশন এর ফাউন্ডার  জনাথন প্রিন্স এমবিই। ব্রিটেনের মূলধারার বিশিষ্ট  চ্যারিটিবল  ব্যক্তিত্ব- জনাথন প্রিন্স এমবিই বক্তব্যে বলেছেন- ক্যান্সার একটি দূরারোগ্য ব্যাধি হলেও চিকিৎসা সেবার মাধ্যমে এটাকে  নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমান সময়ে সবচেয়ে বড় কাজটি হওয়া উচিত-ক্যান্সার প্রতিরোধে ব্যাপক জনসচেতনা  সৃষ্টি। ব্রিটেন থেকে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের ক্যান্সার রোগের চিকিৎসা সেবায় যে কাজ করছে তা নি:সন্দেহে অনুকরণীয়। আমাদের সকলের উচিত এই সেবা মূলক প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে বিশেষ করে  অর্থনৈতিকভাবে অসস্বচ্ছল ব্যক্তিদের সেবা প্রদানে সাহায্য করা। এওয়ার্ড  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-লন্ডনের ইস্টহাম সংসদীয় আসনের -  স্যার স্টিপেন টিমস এমপি, ফেলথহ্যাম আসনের -সিমা মালুথরা এমপি, নিউহ্যাম কাউন্সিলের মেয়র রুকশানা ফিয়াজ ওবিই ও ক্রয়োডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির, কাউন্সিলার  হানিফ আব্দুল মুমিত, ডা. রফিক । বক্তারা বলেছে- আমাদের সকলের উচিত মানবিক কাজে অংশগ্রহন করা। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা দিচ্ছে ।সেখানে সকলের সম্পৃক্ততা থাকলে এটি একটি রোলমডেল চ্যারিটেবল প্রজেক্ট হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। বক্তারা- ব্রিটেনের বাংলাদেশীসহ ডাইভার্স কমিউনিটিতে হাসপাতালটির স্বাস্থ্যসেবার দিকগুলো আরও বেশী করে প্রচারের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন- তাহলে মানবিক ও চ্যারিটেবল কাজে আগ্রহীরা এই প্রজেক্টে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে দূরারোগ্য ব্যাধি  ক্যান্সারে আক্রান্ত-  বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি - আলী আব্দুর রউফ -মাই জার্নি উইথ ক্যান্সার- শিরোনামে তার ক্যান্সার আক্রান্ত জীবনের বর্ণনা দেন। অতিথি হিসাবে লাইফ মেম্বারদের  এওয়ার্ড প্রদান করেছেন- চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ জেপি, চ্যালেন এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপ এর সিইও সাবরিনা হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সভাপতি  সুলতান শরীফ ,কাউন্সিলার আয়শা চৌধুরী, সাবেক কাউন্সিলার আতাউর রহমান আতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বিসিএ এর সিনিয়র সহ সভাপতি ওলি খান, ড. সানাউর  চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমন্ধয়ক- সাজনা আমিলা বেগমের  শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে  অনুষ্ঠানের শুরুতের কোরআন থেকে তেলাওয়াত করেন-আবু কাওছার। ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় টিভি প্রেজেন্টার- আজমল মাসরুর প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ভাইস চেয়ার রউফুল ইসলাম। হাসপাতালের সিইও সাব উদ্দিন- চ্যারিটেবল কাজে শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা অর্থ, মেধা ও শ্রম দিয়ে  তৃণমূল মানুষের সেবার সুযোগ করে দিয়েছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সিইও সাব উদ্দিন জানান- ট্রাস্টিশীপ ও লাইফ মেম্বার ছাড়াও এই হাসপাতালের স্বাস্থ্যসেবা ও এওয়ারনেসমূলক  যেসব প্রজেক্ট রয়েছে- সেসব কাজেও যে কেউ ইচ্ছে করলে সম্পৃক্ত হতে  পারবেন । তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ৬৩জন পেইড  লাইফ মেম্বার কে এওয়ার্ড প্রদান করা হয়। হাসপাতালটির   মোবাইল ক্লিনিকের জন্য লন্ডনের ভিকারেজ প্রাইমারী স্কুলের চারশ পঞ্চান্ন পাউন্ড সংগ্রহ করায় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে এপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়াও বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে - যুক্তরাজ্য আওয়ামী লীগ,ইউকেবিসিসিআই, স্কয়ার মাইলস ইন্স্যুরেন্স, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি (চ্যারেটি রেজ.) বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি (ছায়াদ-আহাদ), বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি (মামুন-মুন্না),বড়লেখা ফাউন্ডেশন ইউকে, লন্ডন টাইগার্স, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, প্রবাসী আলী নগর সমিতি, ডিএম হাইস্কুল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস, মাথিউরা উন্নয়ন সংস্থা,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট,কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, জালালাবাদ ফাউন্ডেশন ইউকে, হার্ন্টাছ ষ্টেইট এজেন্ট। অনুষ্ঠানে ইসলামে সঙ্গীত ও নাসিদ পরিবেশন করেন- জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলাউর রহমান ও জোহান আহমেদ। ৫ম  এন্যুয়েল লাইফ মেম্বার এওয়ার্ড  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন-  সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর- আব্দুল শফিক, মার্কেটিং ডাইরেক্টর- ফরহাদ হোসেন টিপু, সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর - মানজুরুস ছামাদ চৌধুরী ও আজিজুর রহমান, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন,হেড অফ প্রোগ্রাম- সাজনা আমিলা বেগম ও অফিস ম্যানেজার- ছফনা নূর। প্রসঙ্গত  চ্যারিটেবল ডিনার এর পূর্বে ফান্ডরাইজিং এ বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের জন্য ৮৪ হাজার পাউন্ড ডোনেশন এর প্রতিশ্রুতি দিয়েছেন  উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: খালিদ হোসেইন ও ৫২বাংলা কণ্ঠ:জান্নাতুল ফেরদৌস নিগার