ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে কানাডা সরকারের নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ১২:৪১ এএম

বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে কানাডা সরকারের নতুন সিদ্ধান্ত
চলতি বছরের ১৮ মার্চ বা তার পরে যে কোনো সময়ে স্টাডি পারমিট পাওয়া বিদেশি শিক্ষার্থীদের এখনি কানাডায় আসতে নিষেধ করছে সরকার।তার আগে অনুমোদন পা্ওয়া শিক্ষার্থীদেরও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে খোঁজ খবর নেয়ার পরামর্শ দিয়েছে। সকল বিদেশি শিক্ষার্থীদের নতুন নির্দেশনা জানিয়ে চিঠি পাঠাচ্ছে কানাডা ইমিগ্রেশন। গত ২১ জুলাই কানাডা সরকার নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। কানাডা সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশি অবস্থানরত বিপুল সংখ্যক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। তাদের অনেকেই বিমানের টিকেট কেটে করোনা ভাইরাসের টেস্ট করতে নমুনা দিয়েছেন। কিন্তু কানাডার নতুন নির্দেশনার পর তারা কানাডায় আসতে পারবেন কী না সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণরোধে গত মার্চে কানাডা বিদেশি নাগরিকদের কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের পরিবারের নিকটতম সদস্যদের এই নিষেধাজ্ঞা থেকে অব্যহতি দেয়। স্টাডি পারমিট পা্ওয়া বিদেশি শিক্ষার্থীদেরও এই নিষেধাজ্ঞা বাইরে রাখা হয়। গত  ২১ জুলাই নতুন সিদ্ধান্তে ১৮ মার্চ এবং তার পরে অনুমোদন পা্ওয়া শিক্ষার্থীদের সীমান্ত না খোলা পর্যন্ত কানাডায় না আসার পরামর্শ দেয়া হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চ বা তার পরে স্টাডি পারমিট পা্ওয়া বিদেশি শিক্ষার্থীরা কানাডায় এলে তাদের ঢুকতে দেয়া হবে না। ১৮ মার্চের আগে স্টাডি পারমিট পা্ওয়া বিদেশি শিক্ষার্থীদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হলেও তাদের অনুসরণের জন্য কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে।  প্রয়োজনী নির্দেশনা দিয়ে তাদেরও চিটি পাঠানো হচ্ছে। চিঠিতে কানাডায় আসার পর সম্ভাব্য যে সব পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিশেষ করে স্বাস্থ্যবিধি এবং ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে  সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম চালু আছে কী নাতার খোঁজ নিতে পরামর্শ দেয়া হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ১৮ মার্চের আগে স্টাডি পারমিট পাওয়া শিক্ষার্থীদের ভ্রমণের ক্ষেত্রে সেটি ঐচ্ছিক কিংবা স্বেচ্ছা ভ্রমন (অপশনাল বা ডিসক্রিশনারী ) নয় তার প্রমান দিতে হবে। অর্থ্যাৎ এই মুহুর্তে তার কানাডা ভ্রমন অপরিহার্য- তার স্বপক্ষে দালিলিক প্রমান দিতে হবে। (সূত্র:গভর্নমেন্ট অফ কানাডার ওয়েবসাইড)