ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বার্সেলোনায় ফ্রেন্ডলী ডে-নাইট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৪:৪৮ এএম

বার্সেলোনায় ফ্রেন্ডলী ডে-নাইট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
[youtube]gzE0pBrBnTU[/youtube] স্পেনের বার্সেলোনায় লন্ডন টাইগার্স ক্লাব ও বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের মধ্যে ফ্রেন্ডলী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর  রোববার বার্সেলোনার মঞ্জিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল  ৩টায়  কাসা ই কুইনার চেয়ারম্যান রাসেল হাওলাদারের সৌজন্যে ডে-নাইট খেলাটি অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকেই স্থানীয় বাংলাদেশী ক্রিকেট প্রেমী দর্শক বিভিন্ন বয়সী নারী/পুরুষ খেলা দেখতে ভীড় জমান মাঠের চারপাশে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া খেলাটি উদ্ভোধন করেন টুর্নামেন্টের স্পন্সর রাসেল হাওলাদার। খেলায় স্বাগতিক বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব মোকাবেলা করে লন্ডন টাইগার্স ক্লাবের সাথে। ডে-নাইট ম্যাচে লন্ডন টাইগার্স ক্লাবের ক্যাপ্টেন মিঃ জনি টচে জয়লাভ করে ব্যাট হাতে ১০ ইউকেটে ১০৯রান করে। অপরদিকে হাতে ৬ উইকেট থাকতেই ক্যাপ্টেন জুবেদ আহমদ এর নেতৃত্বে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব জয়লাভ করে। খেলা চলাকালীন সময় দেশীয় গান গেয়ে দর্শক গ্যালারি মাতিয়ে তুলেন বার্সেলোনার জনপ্রিয় নারী কন্ঠ জিনাত শফিক।উৎসবে আনন্দে পুরো গ্যালারী জুড়ে ছিলে এক আনন্দঘন পরিবেশ। এসময় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও স্পানিশ,ইন্ডিয়ান ও পাকিস্তানি দর্শকদেরও দর্শক গ্যালারীতে দেখা যায় । খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস স্পেনের বার্সেলোনায় নিযুক্ত অনারারী কাউন্সিলর রামন পেদ্রো। খেলা শেষে পুরষ্কার বিররণী অনুষ্ঠানে অন্যান্য বিভিন্ন নেতৃবৃন্দের পাশাপাশি স্পেন বাংলা প্রেসক্লাব, বন্ধুসুলভ মাহিলা সমিতি এবং ভয়েস অব বার্সেলোনার সদস্যরাও উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুন এবং সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।