ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বার্সেলোনায় দ্রুত স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় স্থাপনের জোর দাবী    

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১০:৪৭ পিএম

বার্সেলোনায় দ্রুত স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় স্থাপনের জোর দাবী    
[youtube]NVdRXtUMupQ[/youtube] স্পেনের কাতালোনিয়া রাজ্যের বাংলাদেশী সংখ্যাঘরিষ্ট  বার্সেলোনায়  একটি স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় স্থাপনের দীর্ঘদিনের  দাবিটি বর্তমানে বার্সেলোনায় বহুলভাবে উচ্চারিত হচ্ছে। প্রায় ২৫ হাজার বাংলাদেশী অধ্যুষিত এই শহরে কোন স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় না থাকায় প্রবাসীদের নানা ভুগান্তি হচ্ছে। যদিও স্পেন দূতাবাস দুমাস অন্তর প্রবাসীদের এ সেবা প্রদান করে আসছে।দূতাবাসের সাম্প্রতিক ঘোষনা অনুযায়ী প্রতি মাসে একবার করে  সেবাটি দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি স্পেন দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্রমণ্ত্রনালয়ে বার্সেলোনায়  একটি স্থায়ি কনস্যুলার অফিস করার বিষয়ে প্রয়োজনীতা সহ সামগ্রিক তথ্যসমৃদ্ধ  একটি আনুষ্ঠানিক সুপারিশ জমা দিয়েছে।প্রবাসীরাও দূতাবাসের এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন। গত ১৬ জুলাই বৃহস্পতিবার  ৫২বাংলার লাইভ সংযোগ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একান্ত সাক্ষাৎকারে,ইউরোপ ব্যুরো প্রধান  মো. ছালাহ উদ্দিনের দূতাবাস সংক্রান্ত প্রশ্নের জবাবে, বার্সেলোনায় একটি স্থায়ী কনস্যুলার কার্যালয় স্থাপনের বিষয়টি ,অত্যন্ত ইতিবাচক হিসাবে দেখছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত বার্সেলোনা থেকে মাদ্রিদের দূরত্ব  প্রায় ৭০০ কি.মি। একজন প্রবাসীকে বার্সেলোনা থেকে পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য প্রায় দুইদিন ব্যয় করতে হয়। শুধু এইকাজে যাতায়াত বাবত প্রায় ৩০০ ইউরো খরচ হয়ে থাকে। এইসব সমস্যাগুলোকে  বার্সেলোনা প্রবাসীরা দূতাবাসকে বিবেচনায় নিয়ে তাদের দাবী দাওয়া জানিয়ে আসছেন। স্পেন দূতাবাস প্রবাসীদের যৌক্তিক দাবীগুলোকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কে অবহিত করে। বার্সেলোনায় একটি স্থায়ী কনস্যুলার কার্যালয় প্রতিষ্ঠার দাবীটি পররাষ্ট্রমন্ত্রী আমলে  নেওয়ায় বাংলাদেশী কমিউনিটি সর্বমহলে বিষয়টিকে খুবই ইতিবাচক হিসাবে দেখছেন। বার্সেলোনায় প্রায় ২৫ হাজার বাংলাদেশীর বসবাস। এদের মধ্যে আন-- ডকুমেন্ট প্রবাসী রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক। সেকারণে অসংখ্য প্রবাসীর প্রতিদিন কোন না কোন কনস্যুলার সেবার দরকার পড়ে। বার্সেলোনা প্রবাসীরা মনে করছেন স্পেন দূতাবাসের আন্তরিক প্রচেষ্ঠায় এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রনালয় একটি স্থায়ী কনস্যুলার সেবা কার্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে।