ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বার্সেলোনায় কন্স্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯, ০৬:০৩ এএম

বার্সেলোনায় কন্স্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ
[youtube]P6pmwH49OFk[/youtube]

প্রবাসীদের নানা সমস্যা , দুর্ভোগে সহায়তা এবং সরকারের প্রবাসীবান্ধব সেবাগুলো প্রবাসীদের কাছে সহজে পৌছে দিতে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ বার্সেলোনায় কনস্যুলার সেবা প্রদানের কার্যক্রম শুরু করে ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে প্রতি দুমাস অন্তর অন্তর এই সেবা প্রদান করে আসছে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ।

পূর্ব ঘোষণা অনুযায়ী ০৯ নভেম্বর শনিবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম বার্সেলোনার স্কুলা পিয়া এর হলরুমে এই দূতাবাস সেবা প্রদান করে। সকাল ৯টা থেকে পর্যটন শহর বার্সেলোনা সহ এর আশ-পাশের বিভিন্ন এলাকার প্রায় ১৫ শতাধিক প্রবাসী নারী,পুরুষ,শিশু সেবা নিতে ভিড় জমান স্কুলা পিয়ার সামনে ।একদিনের জন্য সেবা দিতে আসা দুতাবাস টীম শান্তি সৃংখ্যলা ও নিয়ম নিতীর মধ্য দিয়ে সেবা প্রদানের জন্য তারা নির্ধারিত সময় সন্ধ্যা ৭টার মধ্যে সেবা প্রদান সম্পন্ন করতে সক্ষম হয়।এতে সেবা নিতে আসা প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের ভুয়সী প্রশংসা করেন।

সেবা প্রদান দিতে আসেন মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব শরিফুল ইসলাম,দূতাবাসের কমার্শিয়াল উইং রিদুয়ান আহমেদ,অফিস সহকারী সাইফুল ইসলাম সহ মোট পাঁচজন দূতাবাস কর্মকর্তা ।

দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিলো প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরন, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপি’র আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছঁবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।

প্রায় ১৫ হাজার বাংলাদেশী অধ্যুষ্যিত পর্যটন শহর বার্সেলোনায় প্রবাসীরা প্রতিমাসে অন্তত দুইদিন এই সেবা কার্যক্রম চালু করার জন্য দূতাবের প্রতি জোর দাবি জানিয়েছেন।