ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ১১:১৯ এএম

বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের বাংলাদেশি হিসেবে মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এমন অভিযোগ করেছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কলকাতার রাজ্য বিধানসভা প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগই করেন তিনি।

মমতা জানান, উত্তরবঙ্গের কোচবিহার জেলার ইটাহারের ৩০০-৪০০ জন মানুষকে রাজস্থানের একটি বাড়িতে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তাদের অপরাধ- শুধু বাংলায় কথা বলা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তারা বাংলায় কথা বলায়- তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও তারা ভারতীয় পরিচয়পত্র দেখিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমি এই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাব। বাংলায় যারা কথা বলেন, তাদের বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বেআইনিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।”

তৃণমূল কংগ্রেস নেত্রী আরও অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলো পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের টার্গেট করে বৈষম্যমূলক আচরণ করছে।

তার ভাষায়, “বাংলায় কথা বললে যদি তা অপরাধ হয়, তাহলে কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষ চন্দ্র বসুর ভাষা বাংলাকে নিষিদ্ধ করুক!”

বাংলায় কাজ করতে আসা অন্য রাজ্যের মানুষদের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন। অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ এখানে কাজ করতে আসেন। সেটাও কি তাহলে অপরাধ?”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, এমন ধরনের ঘটনা রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশ, ওড়িশা এবং মহারাষ্ট্রেও ঘটেছে।

এই অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে কী জবাব আসে।

এর আগে চলতি মাসেই পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক ৩৬ বছর বয়সী মেহবুব শেখকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে বলে জানিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্যের কল্যাণ বোর্ড তার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার পরেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়।