ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাংলাদেশে ছুটিতে থাকা স্পেন প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দূতাবাস

প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৭:০৭ এএম

বাংলাদেশে ছুটিতে থাকা স্পেন প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দূতাবাস
করোনাভাইরাসজনিত কারনে যেসকল স্পেন প্রবাসী বাংলাদেশী ছুটিতে গিয়ে আটকে আছেন, স্পেনে ফিরে আসার জন্য যারা বিশেষ বিমানে আসার আবেদন করেছেন, তাদের জন্য উদ্যোগ নিয়েছে স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ। রবিবার (১৭ মে) বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মিনস্টার এম হারুন আল রশিদ এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেনে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিকে চার্টার এর খরচ বহন করতে। সংশ্লিষ্ট প্রবাসীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একজন অথবা সর্বোচ্চ দুইজন প্রতিনিধি কিংবা ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে। সেই ফোকাল পয়েন্টের কন্টাক্ট – মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, স্পেনিশ রেসিডেন্ট কার্ড নাম্বার দূতাবাসের bdembm01@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। দূতাবাস ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করবে। পরবর্তী কার্যক্রমের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দায়িত্বশীল কর্মকর্তার সাথে ফোকাল পয়েন্ট অথবা প্রতিনিধিকে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ঃ সেক্ষেত্রে দূতাবাস কিংবা মন্ত্রণালয় শুধুমাত্র বিভিন্ন অনুমোদনের দায়িত্ব নিবে। চার্টার এর মূল্য প্রতিনিধির মাধ্যমে অথবা প্রতিনিধি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যেভাবে আলোচনা করে ঠিক করবেন সে প্রক্রিয়ায় পরিশোধ করবেন। তাই সকল ভ্রমণ প্রত্যাশিকে প্রতিনিধি ঠিক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিনিধি কর্তৃক কেউ প্রতারিত হলে তাঁর দায়িত্ব দূতাবাস কিংবা মন্ত্রণালয় নিবে না। লকডাউন চলাকালীন বাংলাদেশ থেকে চার্টার বিমানকে মাদ্রিদে অবতরণ করতে দেওয়া হবে কিনা , সে বিষয়ে দূতাবাস কাজ করছে। যদি অনুমোদন না দেয়া হয়। তখন চার্টার বিমানে ভ্রমনে করার কোন সুযোগ থাকবে না। তবে যেহেতু এ আয়োজনটি একটি দীর্ঘ প্রক্রিয়া তাই অগ্রিম এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। এগুলো চার্টার এ ভ্রমণ করার প্রাথমিক প্রক্রিয়া। পরবর্তী প্রক্রিয়াগুলো ফোকাল পয়েন্টের মাধ্যমেই সংশ্লিষ্ট সকলে জানতে পারবেন। এছাড়া দূতাবাসও ফোকাল পয়েন্টকে সহযোগিতা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।