ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ডের রায়

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৭:৩৪ পিএম

বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ডের রায়
হত্যার বদলে হত্যা (মৃত্যুদণ্ড) যে দেশের আইন, যে দেশে অপরাধ করে সহজে ছাড়া পাওয়া যায়না, সেই সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী হত্যায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে আদালত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পনের বছর পর এই রায় আসে। দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সাথে উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। ২০০৬ সালের জুন মাসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে সনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে। সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদন্ডের দাবী জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দুতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ, ২০২১ তারিখ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণীত হওয়ায় কোর্ট আসামীকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় প্রদান করে। নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার, নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার সন্তান। এই যুগান্তকারী রায় আবারও প্রমাণ করে অপরাধী যে-ই হোক শাস্তি তাকে পেতে হবে।তবে, ভুক্তভোগী প্রবাসীদের বিচার পেতে দূতাবাসের সহযোগিতার বিকল্প নাই।