ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির

হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। কূটনৈতিক সূত্র অনুযায়ী, এই স্থগিতাদেশ উমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে। তবে এটি আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে। রবিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেসব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

ভিসা নিষেধাজ্ঞার কারণ সৌদি কর্মকর্তারা এই অস্থায়ী নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছেন। এর মধ্যে প্রধান উদ্বেগের বিষয় হলো- অননুমোদিতভাবে হজ পালনের চেষ্টা। এর আগে অনেক একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল) ভিসা ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করতেন। পরে তারা হজ মৌসুম পর্যন্ত অবৈধভাবে থেকে গিয়ে হজ পালন করতেন। এতে ভিড় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতো।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। ব্যবসায়িক এবং পারিবারিক ভিসায় প্রবেশ করা অনেক ব্যক্তি সেখানে অননুমোদিতভাবে কাজ করতেন, যা ভিসার শর্ত ভঙ্গ করে এবং শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

নিরাপত্তার ওপর জোর দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। কর্তৃপক্ষ ভিসা প্রার্থীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, অন্যথায় শাস্তির মুখে পড়তে হতে পারে।

সূত্রমতে, কেউ যদি এই নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করেন, তাহলে তার ভবিষ্যতে পাঁচ বছরের জন্য সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

এই নতুন নীতিমালাটি সৌদি আরবের অভিবাসন নিয়ন্ত্রণ কৌশলের একটি অংশ, যার লক্ষ্য হজযাত্রী ও পর্যটকদের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা। কর্মকর্তারা জানিয়েছেন, জুনের মাঝামাঝি সময়ের পর স্বাভাবিক ভিসা প্রক্রিয়া আবার চালু হবে।

বিভিন্ন দেশের হজযাত্রীদের সহায়তা করতে এর আগে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ১৬টি ভাষায় একটি ডিজিটাল গাইড চালু করে। এর মধ্যে উর্দুও রয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই গাইডটি পিডিএফ ফাইল ও অডিও ভার্সনের মতো বিভিন্ন ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

এই গাইডে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফারসি, উজবেক এবং ইন্দোনেশিয়ানসহ বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে, যাতে হজযাত্রীরা সহজে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।