ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ফ্রান্সে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ০২:১০ এএম

ফ্রান্সে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার
ফ্রান্সের পিংক সিটি খ্যাত  তুলুজ শহরে নির্মিত হচ্ছে প্রথমবারের মতো  মহান ভাষা শহীদদের স্মরণে স্থায়ী শহীদ মিনার।ইতোমধ্যে ৯০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। শহীদ মিনারের জন্য স্থানীয় মেরি (সিটি কর্পোরেশন) থেকে জমি বরাদ্দ দেয়া হয়েছে ১২ মিটার। মূল শহীদ মিনারের নকশায় রয়েছে প্রস্থ ৬ মিটার ও উচ্চতা ৩ মিটার। তুলুজ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিমের দীর্ঘ প্রায় এক দশকের অব্যাহত প্রচেষ্টার ফলে ফ্রান্সের মাটিতে প্রথম এ শহীদ মিনারটি নির্মিত হল। ফখরুল আকম সেলিম জানান, ২০১০ সালের শুরুর দিকে তৎকালীন ডেপুটি মেয়রের সঙ্গে শহীদ মিনার নির্মাণ বিষয়ে তিনি আলাপ করেন। পরবর্তীতে বিভিন্ন প্রশাসনিক দফতরে দফায় দফায় যোগাযোগ অব্যাহতসহ স্থানীয় মেরির (সিটি কর্পোরেশন) ৬২ জন সদস্যের সামনে শহীদ মিনার নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। সর্বশেষ গত ১১ মার্চ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। কিন্তু করোনাকালীন সংকটের কারণে নির্মাণ কাজে কিছুটা বিলম্ব হয়। শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ফখরুল আকম সেলিম আরও জানান, ফ্রান্সে দ্বিতীয় বৃহৎ প্রবাসী অধ্যুষিত শহর তুলুজে অবশেষে দীর্ঘ কাঙ্ক্ষিত শহীদ মিনার মাথা উঁচু করে দাঁড়াল।যাদের অনুপ্রেরণায় এই স্থায়ী মিনার নির্মাণে সহযোগিতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি। তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও ইউনেস্কোর উপদেষ্টা তোজাম্মেল হক টনি; যার বিশেষ ভূমিকায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতিতে। এছাড়াও স্থায়ী মিনার নির্মাণে সহযোগিতা করেন ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত বর্তমানে যুক্তরাষ্ট্রস্থ হাই কমিশনের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, তুলুজ সিটি মেয়র জন লুক মোদানক, ডেপুটি মেয়রসহ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ও তুলুজ বাংলাদেশি কমিউনিটির নেতারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই শহীদ মিনারের কাজ পূর্ণাঙ্গভাবে শেষ হবে এবং বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে। প্রবাসীরা মনে করছেন এরকম একটি শহীদ মিনার ফ্রান্সের মতো দেশে স্থায়ীভাবে নির্মাণের মাধ্যমে সারাবিশ্বে  বাংলা ভাষাকে উচ্চারিতভাবে  প্রকাশ ও আত্ম-পরিচয়ের জায়গা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে ।এই  শহীদ মিনারটি  স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আরও গভীর হবে এবং এখানে প্রবাসীরা নিজের জাতীয়  সত্তাকে উপস্থাপন করতে পারবে ।  মহান ভাষা শহীদদের স্মরণে স্থায়ী  এই শহীদ মিনারের যাত্রা যদিও ফ্রান্স থেকে শুরু হয়েছে আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন দেশে গড়ে উঠবে বলে প্রত্যাশা করেছেন অনেক প্রবাসী।