ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ফোরদো আর নেই বলেছেন ট্রাম্প, ইরাক কী বলছে?

প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১১:৪১ এএম

ফোরদো আর নেই বলেছেন ট্রাম্প, ইরাক কী বলছে?

ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা প্রসঙ্গে ডনাল্ড ট্রাম্প বলেছেন, “বছরের পর বছর সবাই এই নামগুলো শুনেছে, তারা এই ভয়ানক ধ্বংসাত্মক প্রকল্প গড়ে তুলছিল। আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি এবং সব বিমান নিরাপদে ফিরিয়েছে। আজ রাতে আমি বিশ্বের কাছে জানাতে পারি, এই হামলাগুলো ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।”

ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প লেখেন, “প্রধান টার্গেট ফোরদোতে পূর্ণমাত্রার বোমা বর্ষণ করা হয়েছে। ফোরদো আর নেই।”

ইরানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিমও বলেছে, ‘শত্রুপক্ষের বিমান হামলায়’ ফোরদোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস নিউজ জানায়, হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে ইরানকে জানিয়ে দিয়েছে, এই হামলাগুলোই তাদের চূড়ান্ত পদক্ষেপ, তেহরানে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই।

ক্ষতি হয়নি, উপকরণ আগেই সরানো হয়েছে পারমাণবিক স্থাপনাগুলো এরই মধ্যে খালি করার কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের ডেপুটি পলিটিক্যাল ডিরেক্টর হাসান আবেদিনিরাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি উপস্থিত হয়ে বলেছেন, " ইরান 'কিছুক্ষণ আগে' এই তিনটি পারমাণবিক স্থাপনা খালি করেছে।" তিনি আরও বলেছেন, " বড় কোন ক্ষতির সম্মুখীন হয়নি, কারণ পারমাণবিক কেন্দ্রের উপকরণগুলো ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছিল।"

হামলার কথাও নিশ্চিত করলেন ইরানি কর্মকর্তা এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম স্বীকার করেছিল, যুক্তরাষ্ট্র ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার খবর নিশ্চিত করেছে।

ইস্পাহানের গভর্নরের উপদেষ্টা আকবর সালেহিকে উদ্ধৃত করে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা ইস্পাহান ও নাতাঞ্জের পারমাণবিক কেন্দ্রগুলোর আশপাশে হামলার দৃশ্য দেখেছি।” সালেহি বলেন, ইস্পাহান ও নাতাঞ্জে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেজস্ক্রিয় দূষণ ঘটেনি, বলছে ইরানের পরমাণু সংস্থা মার্কিন হামলার পর ইরানের ফোরদো, ইস্পাহান ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশে বিকিরণ পর্যবেক্ষণ ও মাঠ পর্যায়ের জরিপে কোনো তেজস্ক্রিয় দূষণ বা বাসিন্দাদের জন্য ঝুঁকির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সংস্থাটি বলেছে, “ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবৈধ মার্কিন হামলার পর মাঠ পর্যায়ের জরিপ ও বিকিরণ পর্যবেক্ষণ উপাত্তে কোনো ধরনের দূষণের রেকর্ড পাওয়া যায়নি। এসব স্থাপনার আশপাশের বাসিন্দাদের জন্য কোনো বিপদের আশঙ্কা নেই। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।”

সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশনও বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে কোনো তেজস্ক্রিয়া শনাক্ত হয়নি।

সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা