ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

প্রাণঘাতী করোনাকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন : মানবিকতার অনন্য দৃষ্টান্ত

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৬ পিএম

প্রাণঘাতী করোনাকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন : মানবিকতার অনন্য দৃষ্টান্ত
 নিজেদের ক্ষুদ্র জীবনকে তুচ্ছ করে, বৈশ্বিক মহামারিকালে জীবন মরণ নিয়ে উদ্বিগ্ন আতঙ্কিত  বিপদগ্রস্ত মানুষের পাশে যারা দাঁড়ায় তাঁরাই সত্যিকারের মানবিকগুণের মানুষ। এই সকল কাজ সবাই করতে পারেনা। যারা করেন তাঁরা সত্যিকারের দুঃসাহসী হয়। প্রাণঘাতী করোনা ক্রন্তিকালের দুর্যোগে দুর্বিপাকে যারা মানবতারটানে ঘরে ছেড়ে, মানুষের পাশে দাঁড়িয়ে আশা জাগিয়েছেন। সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখান। অজানা ভয় ভীতি শঙ্কাকে জয় করতে অনুপ্রেরণা যোগান। মনে শক্তি ও সাহস যোগিয়েছেন। নিঃশর্ত মানবিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁরাই সত্যিকারের মানবিক মানুষ। আর এই মানবিক দৃষ্টান্তের কাজটুকু করতে পেরেছেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক এর নেতৃবৃন্দ। করোনা কালিন সময়ে তাঁদের এই মহৎ কাজগুলো দৃষ্টান্ত হয়ে থাকবে।
১৪ সেপ্টম্বর  সোমবার, দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে, জামাইকাস্থ হিলসাইড অ্যাভিনিউয়ের ওয়ান হান্ড্রেড সিক্সটি এইটে, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে ফ্রী অ্যান্ট্রিবডি টেস্টিং ও মাস্ক ও হ্যান্ড সেনিটিজার বিতরনকালে কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কথাগুলো বলেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব  আমেরিকা ইনকের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠেয় মানবিক কার্যক্রমের সমাপনী সভায় কমিউনিটি নেতৃবৃন্দ জালালাবাদ অ্যাসোসিয়েশনের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামী দিনের যে কোন কার্যক্রম ও কর্মকাণ্ডে তাঁদের অর্থনৈতিক সহায়তা, সহযোগীতা ও অংশগ্রহণ অব্যাহত রাখবেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের মানবিক কার্যক্রমে বৃত্তবান মানুষদের এগিয়ে আশার আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
প্রাণঘাতী করোনাক্রান্তিকালে জালালাবাদ অ্যাসোসিয়েশন অসামর্থবান মানুষের জন্য বিনামূল্যে কবর প্রদান, চিকিৎসা সহায়তা ও খাদ্যসহায়তা দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মানবিক এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। সিলেট বিভাগবাসীর যে কোন সমস্যাও সংকটে জালালালাবাদ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ কমিউনিটির পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকন, শফি উদ্দীন তালুকদার, মনজুর চৌধুরী জগলু, জুসেফ চৌধুরী, কোষাধক্ষ্য মইনুল ইসলাম, সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক শরিফুল হক মনজু, মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য হেলিম উদ্দীন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নী মইন চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, এটর্নী সোমা সাইদ, সিলেট সদর থানা সমিতির সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক উপদেষ্টা সৈদুর নুর, হবিগঞ্জ জেলার সাবেক শিক্ষা অফিসার গাফফার আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মৌলানা সাইফুল আলম সিদ্দিকী, তোফায়েল আহম্মেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম চুন্নু, সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সিলেট সদর সমিতির উপদেষ্টা শাহনুর কুরেশী, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আকবর হুসেন, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের প্রচার সম্পাদক চৌধুরী তানিম, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাহেদ আহমদ প্রমুখ।
এন্ট্রিবডি টেষ্টিং স্পনসর করার জন্য সংগঠনের সদস্য রোকন হাকিম ও মান্না মুনতাসিরকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। হোমকেয়ার ও হাকিম এন্ড কোং প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়।