ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

প্রসঙ্গ : রামমন্দির

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ০১:৪২ এএম

প্রসঙ্গ : রামমন্দির
বিষয়টি শুধু শুধু ধর্মসম্পর্কিত নয়। শুধু শুধু রামমন্দির আর বাবরি মসজিদ-সংশ্লিষ্টও নয়।বিষয়টি আধিপত্যের। প্রতাপের! সবল আর দুর্বলের ব্যাপার। সংখ্যাগুরু আর সংখ্যালঘু-সংশ্লিষ্ট। ভারতবর্ষে মুসলিমরা সব দিক দিয়ে দুর্বল। সংখ্যায়। রাজনৈতিক ক্ষমতায়। শক্তির আস্ফালনে। হিন্দুরা সবল! সংখ্যায় সবল! রাজনৈতিক ক্ষমতায়নে সবল! বাহুবলে বলিয়ান! প্রতাপের রাজনীতিতে প্রবল বিশ্বাসী! মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলে কী হত। এমন কাকদন্ত গবেষণা করে আজকাল যারা বলতে পারছেন, হিন্দু খতরে মে হায়, তাদের মস্তিষ্কে উপনিবেশ গেড়েছে উনিশ শতকীয় হিন্দু পুনরুত্থানবাদ। বঙ্কিম চন্দ্রিয় হিন্দুত্ববাদ! তারা যেন-তেন-প্রকারেণ মুসলিমদের একই শ্রেণিভুক্ত করতে কসরৎ করছেন। মুসলিমদের কল্পিত শত্রু হিসেবে মনে মনে উপস্থাপন করছেন। আসলে শত্রু হতে হলে 'সমকক্ষতা' দরকার। ভারতবর্ষে মুসলিমরা সেই প্রতিস্পর্ধী অবস্থানে নেই। আগামী পাঁচ শত বছরেও সেই সমকক্ষতা/সক্ষমতা অর্জিত হওয়ার কোনও সম্ভাবনা তো দূর, লক্ষণটুকুও নেই। একশ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের 'সমকক্ষতা'র কথা উচ্চারণ করেছিলেন বটে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ব্যঙ্গল প্যাক্টের মাধ্যমে সেই সমকক্ষতা প্রদানের চেষ্টা করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু তাঁর আদর্শের দ্বারা হিন্দু ও মুসলমানকে এক সঙ্গে ধারন করতে পেরেছিলেন বটে। বিগত নব্বই বছরে আর কোনও ভারতীয় হিন্দু-মুসলিম সমন্বয়ের দায়িত্ব কাঁধে তুলে নেননি। সুতরাং, কেউ অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। প্রলয় চলছে! হিন্দুত্ববাদের প্রলয়! তাই, খড়কুটোর মতো সব ভেসে যাচ্ছে; এক্ষেত্রে অযথা মুসলিমদের উপর কল্পিত দোষারোপ করে প্রলয় থেকে রক্ষা পাওয়া যাবে না। যার যার ইচ্ছা, স্রোতে গা ভাসাতেই পারেন। অন্যায়কে অন্যায় বলার মতো সৎসাহস দরকার। সেই উচ্চারণ সংখ্যাগুরু জনগোষ্ঠীর পক্ষ থেকেই উত্থাপিত হওয়া চাই। সেই সৎসাহস যখন নেই, তখন মুসলিমদের দোষারোপ করে পরিস্থিতিকে ব্যালেন্স করা অমানবিক। হ্যাঁ, রীতিমতো অমানবিক। রামমন্দির নির্মাণে কোনও ইসলামি সংগঠন বা মুসলিম ব্যক্তিবর্গ বাধা দেননি। তাই, আবালদের মতো কথা যারা বলেন, তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। রামমন্দির স্থাপনের মাধ্যমে দেশে শান্তি, সমৃদ্ধি, প্রগতি প্রতিষ্ঠিত হলে দেশের কোনও মুসলমানের পক্ষেই রামমন্দিরের বিরোধিতা করার কথা নয়। অদূর ভবিষ্যতেও কোনও আবাল মার্কা বুদ্ধিজীবী যদি বিষয়টিকে একাকার করার অপচেষ্টা করেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। ভারতীয় মুসলিমদের হাজার বছর এ-উপমহাদেশকে শাসন করার গৌরবময় ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যকে লালন করবে যে-কোনও মূল্যে। রামমন্দির স্থাপনে বিরোধ বা সমর্থনের প্রশ্ন-ই আসে না।