'আমরা আছি সারা বিশ্বজুড়ে' এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৩মে) দুপুর ১২টায় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর এর নিজস্ব উদ্যোগে , দুই শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মাদারীপুর পুরান বাজারস্থ ভিআইপি ক্লাবের প্রধান কার্যালয়ে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর এর কেন্দ্রীয় সমন্বয়কারী শফিক খান(স্পেন) ও জাকির হোসেন (লন্ডন)এর সার্বিক তত্ত্বাবধানে উপহার সামগ্রী বিতরণ করেন প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর এর সমন্বয়করী জাহাঙ্গীর আলম হাওলাদারৌ(গ্রীস) ,রিয়াজুল ইসলাম কাওছার(ইতালি), আসাদ ভূঁইয়া সান্ত,(গ্রীস) নিজাম খান,(পর্তুগাল) মিরাজ,জয়নাল,ছত্তার সরদার, তাইজুল ইসলাম, আক্তার হোসেন, অনল বর্মন, কুতুবউদ্দিন, শামীম বেপারী সহ আরো অনেকে।
অতিথি হিসেবে এই মহতী উদ্যোগে অংশ নেন প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের বিভিন্ন দেশের প্রতিনিধিরা ।এসময়ে তারা বলেন, প্রবাসীরা সবসময় মানবতার কাজে পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রবাসীরা সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগেও মানবিক কাজে যুক্ত হবার কথা ব্যক্ত করেন ক্লাবের প্রতিনিধিরা। ইতালি,গ্রীস,পর্তুগাল,স্পেন,ফ্রান্স,সৌদি,কুয়েত,কাতার,সহ দেশ-বিদেশের প্রতিনিধিরা এসময়ে উপস্থিত ছিলেন।
-
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
আরও পড়ুন: