ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণার প্রতিবাদ ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে যুক্তরাজ্য প্রবাসী ও ইউকে বিএনপির একটি প্রতিনিধিদল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক  ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি লিখিত আবেদনপত্র হস্তান্তর করা হয়, যেখানে সিলেট–ম্যানচেস্টার রুট বন্ধের ফলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ওপর সৃষ্ট আর্থসামাজিক, মানবিক ও যোগাযোগজনিত গুরুতর প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বৈঠকে প্রতিনিধিদল উল্লেখ করেন, সিলেট–ম্যানচেস্টার রুটটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের কয়েক লাখ প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বয়স্ক যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এই রুট বন্ধ হওয়া চরম দুর্ভোগের কারণ হবে। প্রতিনিধিদল আরও জানান, যুক্তরাজ্য প্রবাসীরা প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক ও মানবিক—উভয় দিক থেকেই অন্যায় ও অনভিপ্রেত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মনোযোগ সহকারে বিষয়টি শুনে আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে উত্থাপন করবেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করা হয়—
  1. সিলেট–ম্যানচেস্টার রুটে অন্তত সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পুনর্বহাল।
  2. ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিল। ।
  3. অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে সরকারি নজরদারি।
  4. প্রবাসীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিমান যোগাযোগ পরিকল্পনা প্রণয়ন।
বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারম্যান এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু (অনলাইনে যুক্ত), যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি এম এ. সাত্তার, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সদস্য সচিব ড. এম মুজিবুর রহমান,, বাংলা লিংকের সাবেক ডেপুটি সিইও ব্যারিস্টার জাহরাত চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক টিপু আহমদ, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহসভাপতি শামীম চৌধুরী।