ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

'প্রধানমন্ত্রীর দোয়া কবুল হয়েছে' সাতক্ষীরায় বলেছেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৭:০২ এএম

'প্রধানমন্ত্রীর দোয়া কবুল হয়েছে' সাতক্ষীরায় বলেছেন ত্রাণ প্রতিমন্ত্রী
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবলে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। রোববার (৫ এপ্রিল) বিকালে সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা একজন পূণ্যবতী মহিলা। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সকালে কোরআন তেলোয়াতের মাধ্যমে কর্মকান্ড শুরু করেন। মহান আল্লাহ-তায়ালা তার দোয়া কবুল করেছেন বলেই প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশে তেমন ক্ষতি সাধন করতে পারেনি। শেখ হাসিনা মানব দরদী। ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের যেন কোন সমস্যা না হয় সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশের ক্ষমতায় আছেন, ততদিন বাংলার অসহায় গরীব দুঃখী মানুষ কষ্ট পাবেনা। ক্ষতিগ্রস্থ মানুষেরা ত্রাণ চায় না। তারা দূর্যোগ মোকাবেলায় মজবুত বেঁড়িবাধ চায়। খুব শীঘ্রই জেলার সকল বেঁড়িবাধ মেরামত করা হবে এবং দূর্যোগ মোকাবেলায় জেলায় ১০০ সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ,কে,এম এনামুল হক শামীম, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন প্রমূখ। সদরের ধুলিহর ইউনিয়নের দুইশ জন অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, ৫০ জনকে শাড়ি ও ৫০ জনকে লুঙ্গি প্রদান করা হয়।