ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

প্যারিসে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৫:৫০ পিএম

প্যারিসে বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উদযাপন
[youtube]AIJ4QWk1s3I[/youtube] নববর্ষ উৎসবের রঙে এবং বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত  বাংলা নববর্ষ অনুষ্ঠান পরিণত হয় এক খন্ড বাংলাদেশে  । এ উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজন করে বৈশাখের বর্ণাঢ্য র‌্যালি। ছিল হাজারো কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,যেমন খুশি তেমন সাজ,বৈশাখী পিঠা ঊৎসব, নৃত্যনুষ্ঠান, পান্তা ইলিশ এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান । হাজারো প্রবাসীর আনন্দঘন উপস্থিতিতে  প্যারিসের রিপাবলিক চত্বর  জনসমুদ্রে পরিণত হয়। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া জমকালো এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার আলী সুমন। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক  ও সার্বজনীন উৎসব নববর্ষে  ফ্রান্সের প্রবাসীরা বাঙালিয়ানায়  বাংলাদেশের ঐতিহ্যকে  তুলে ধরেছেন। অন্যভাষা ও সংস্কৃতির মানুষের কাছে বিষয়টি  ছিল  মুগ্ধতাপূর্ণ আনন্দের । কণ্ঠ: তিশা সেন