ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

পুরো গাজা দখলের বড় অভিযানের প্রস্তুতি ইসরায়েলের

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম

পুরো গাজা দখলের বড় অভিযানের প্রস্তুতি ইসরায়েলের

ইসরায়েলে সামরিক প্রশিক্ষণ সবার জন্য বাধ্যতামূলক; প্রয়োজন হলে তাদের ডাকা হয় সেনাবাহিনীতে। এবার সেই প্রয়োজন দেখা দেওয়ায় ৬০ হাজার রিজার্ভিস্টকে তলব করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

হামাসের সঙ্গে টানা দুই বছরের যুদ্ধের পর এখন গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অভিযানের অংশ হিসেবেই রিজার্ভ বাহিনীকে ডাকা হচ্ছে।

আইডিএফ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রিজার্ভিস্টরা সেপ্টেম্বরে দায়িত্ব নেবে এবং মূলত সক্রিয় সেনারাই অভিযানে অংশ নেবেন। ইতোমধ্যেই ইসরায়েলি সৈন্যরা জেইতুন ও জাবালিয়া এলাকায় কাজ শুরু করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার পরিকল্পনাটির অনুমোদন দিয়েছেন। সপ্তাহের শেষে এটি নিরাপত্তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। এর আগেই নিরাপত্তা মন্ত্রিসভা আগস্টের শুরুতে পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছিল।

গাজার বাস্তবতা

  • আয়তন: ৩৬৫ বর্গ কিলোমিটার

  • জনসংখ্যা: ২০ লাখের বেশি

  • মুসলমানের হার: ৯৯%

  • নিয়ন্ত্রণ: পশ্চিম তীর পিএলও’র হাতে, গাজা হামাসের নিয়ন্ত্রণে

দুই বছরের যুদ্ধে গাজার বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্যাভাবে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। গত মাসে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর ইসরায়েল পূর্ণ দখলের পথে এগোয়।

ধারণা করা হচ্ছে, অভিযান শুরুর আগে গাজা সিটির অনেক মানুষকে দক্ষিণের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হবে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইসরায়েলের মিত্র অনেক দেশই নেতানিয়াহুর পরিকল্পনার নিন্দা করেছে। জাতিসংঘ ও বেসরকারি সংস্থাগুলো সতর্ক করেছে—২২ মাসের যুদ্ধের পর নতুন অভিযান পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে।

মধ্যস্থতাকারীরা একটি নতুন প্রস্তাব দিয়েছেন:

  • ৬০ দিনের যুদ্ধবিরতি

  • ৫০ জিম্মির অর্ধেক মুক্তি

হামাস এই প্রস্তাবে রাজি হলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কর্মকর্তারা বলেছেন, “সব জিম্মি মুক্তি ছাড়া আর কোনো আংশিক চুক্তি গ্রহণযোগ্য নয়।”

আইডিএফ-এর ঘোষণা

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে—
অপারেশন গিদিয়েন চ্যারিটস’-এর পরবর্তী পর্যায়ের অংশ হিসেবে ৬০ হাজার রিজার্ভিস্টকে তলব করা হয়েছে।
এর পাশাপাশি পূর্বে ডাকা ২০ হাজার রিজার্ভিস্টের দায়িত্বের মেয়াদও বাড়ানো হচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন,
“আমাদের লক্ষ্য সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করা।”

অভিযানে পাঁচ ডিভিশন সেনা অংশ নেবে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সংবাদপত্র হারেৎজকে বলেন,
“একবার অভিযান শেষ হলে গাজার চেহারা বদলে যাবে; আগের মতো আর কখনও থাকবে না।”

তিনি আরও জানান, গাজার বাসিন্দাদের জন্য দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় আশ্রয়, খাদ্যকেন্দ্র ও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হচ্ছে।

হামলার আপডেট

  • আইডিএফ: উত্তর জাবালিয়া ও গাজা সিটির উপকণ্ঠে অভিযান পুনরায় শুরু করেছে।

  • সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল: জেইতুন ও সাবরা পাড়ায় গোলাবর্ষণে ২১ জন নিহত

  • ফিলিস্তিনি সংস্থা ওয়াফা: শাতি শরণার্থী শিবিরে এক পরিবারের পাঁচজন নিহত (তিন শিশু, বাবা-মা)।

জাতিসংঘ ও এনজিওগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে,
“গাজার ক্লান্ত, অপুষ্ট, শোকাহত ও বাস্তুচ্যুত জনগণের ওপর নতুন অভিযান ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে। লক্ষ লক্ষ মানুষকে দক্ষিণে সরে যেতে বাধ্য করা মানে জোরপূর্বক বাস্তুচ্যুতি।”

দক্ষিণ গাজার হাসপাতালগুলো ইতোমধ্যে তাদের সামর্থ্যের বহু গুণ বেশি রোগী নিয়ে কাজ করছে।

যুদ্ধের প্রেক্ষাপট

  • ৭ অক্টোবর ২০২৩: হামাস ইসরায়েলে হামলা চালায়, ২৫০ জনকে বন্দি করে।

  • এরপর ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে।

  • এ পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা: ৬২ হাজারের বেশি