বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে এক এলিট ফোর্স (র্যাব) সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) বিকালে তাদের আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক হওয়া ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য। তিনি তারেক রহমানের বাসভবনের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও ছবি তুলছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে, আটক অন্য ব্যক্তির কাছ থেকে তল্লাশিকালে গাজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
-
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
আরও পড়ুন: