ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ডলার সঙ্কটে আবারো উত্তাল লেবাননের রাজপথ

প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৪:৫৪ এএম

ডলার সঙ্কটে আবারো উত্তাল লেবাননের রাজপথ
অর্থনৈতিক দূরাবস্তা ও কর্মহীনতায় ও কর্মহীনতায় ফের উত্তাল লেবাননের রাজপথ। আন্দোলন হয় দেশটির বেশ কয়েকটি মূল শহরে। গত দুই সপ্তাহে ডলারের চরম সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। বৈশ্বিক এই প্রাণঘাতী করোনাভাইরাস “কোভিট-১৯” এর প্রাদূর্ভাবের কারণে লকডাউন থাকার পরও শনিবার (৬ জুন) আবারো রাজপথে নেমে এসে বিক্ষোভ করেন লেবাননের সাধারণ জনগণ। বিক্ষোভে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে, এই বিক্ষোভে প্রায় ৫০ জন আহত হন। শনিবার (৬ জুন) মধ্যরাত থেকেই আন্দোলনে রাস্তায় নেমে আসে হাজারো লেবানিজ। এ সময় বিক্ষোভ কারীরা বিভিন্ন রাস্তার টায়ারের আগুন জ্বালিয়ে ও ময়লা ড্রাম ফেলে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়। এ সময়, আন্দোলনরত অনেকেই বিভিন্ন মিডিয়াতে বক্তব্যে তারা জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ইতি মধ্যে চার গুন বৃদ্ধি হয়। কিন্তু, অর্থনৈতিক সঙ্কটে ও করোনাভাইরাস এর সংক্রমনের জন্য বন্ধ হয়ে যায় শত শত কোম্পানী, কর্মহীন হয়ে পরে হাজারোও লেবানিজ নাগরিক। এই কর্মহীন লেবানীজের অনেকের ঘরেই এখন খাবার না থাকায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। লেবাননের উত্তরাঞ্চল ত্রিপলিতে (তারাব্লুজ) গত সপ্তাহ জুড়ে ব্যপক হারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙ্গচুর ঘটনা ঘটে বলে জানা যায়। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর ২০১৯-এর মাঝামাঝি সময়ে অর্থনৈতিক সংকট ও সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনা ইস্যূ নিয়ে বিক্ষোভে রাস্তায় নামে লাখো লেবানিজ। এর জবাবে গেল অক্টোবরের শেষ দিকে -(২০১৯ সালে) দেশটির তৎকালিন প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। এরপর প্রায় তিন মাস অপেক্ষার পর লেবাননে প্রাক্তন শিক্ষা মন্ত্রী হাসান ডিয়াবের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হলেও তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ জনগণ। গত ফেব্রুয়ারিতে ইরান থেকে আসা এক লেবানিজ নারী শরীরের সর্বপ্রথম কোভিট-১৯ করোনাভাইরাসে সনাক্ত হয় দেশটিতে। তার পর থেকে, কিছুটা স্থিতিশীল হয় আন্দোলন। ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে লকডাউনের কবলে পড়ে আন্দোলন। কিন্তু গত দুই সপ্তাহে ডলারের চরমভাবে সঙ্কটের কারনে নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পায়, নতুন করে শনিবার (৬ই জুন) আবার রাস্তায় নেমে আসে হাজারো লেবানিজ নাগরিক। এদিকে দেশটিতে ডলারের সঙ্কট ও করোনাভাইরাসের প্রাদূর্ভাবের ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাংক ও বিভিন্ন কোম্পানী বন্ধ হয়ে যায়। যার ফলে অনেক প্রবাসী বাংলাদেশি বর্তমানে কর্মহীন হয়ে বেকারত্ব জীবন যাপন করছে। অল্প কিছু সংখ্যক কয়েকজন কাজ থাকলেও লেবানিজ পাউনে (LBP) বেতন পরিশোধ করছে মালিক পক্ষ। যার ফলশ্রুতিতে তারাও রয়েছেন বিপাকে পাঠাতে পারছেন না রেমিট্যন্স্। গত দুই সপ্তাহে ডলারের সঙ্কটে তীব্র আকারে ধারণ করেছে, যা আগের চেয়ে তিন গুনেরও বেশি। সেই সাথে রয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবও হয়েছে প্রচন্ডভাবে, শনিবার (৫ই জুন) নতুন করে আক্রান্ত হয়। ৮ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১৩২০ জন। ঘোষণা করা হয় ৭ম ধাপে লগডাউন যা বহাল থাকবে আগামী ৫ জুলাই পর্যন্ত। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলে জানা যায়, যে নতুন করে এই সহিংসতার কারণে এখন যারা কর্মস্হলে আছেন তাদেরকেও নতুন করে কর্ম হারানোর দুশ্চিন্তায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে লেবানন প্রবাসী বাংলাদেশিদের। দেশটিতে দীর্ঘদিন অর্থনৈতিক, রাজনৈতিক অস্থরিতা ও করোনাভাইরাস এর কারণে লেবাননে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে হয়ে পড়ে। দেখা দিয়েছে চরম দুর্ভোগ, খাদ্য সঙ্কট, বৃদ্ধি পেয়েছে বাসা ভাড়া সহ আরো নানান সমস্যা। ইতি মধ্যে এই অসহায় প্রবাসীদের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে, বাংলাদেশ দূতাবাস সহ বাংলাদেশি বিভিন্ন সামাজিক সংগঠন। বর্তমানে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেনা কর্মহীন প্রবাসীরা, বৈধ কাগজপত্র বিহীন প্রায় সাড়ে সাত হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার জন্য নাম নিবন্ধন করিয়েছেন বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। জানা যায়, সপ্তাহিক ছুটির দিন রবিবার (৭ জুন) আবার রাজপথে নামতে পারে আন্দলনকারীরা। তাই সকল প্রবাসী বাংলাদেশিদের এই পরিস্থিতি এড়িয়ে চলা সহ নিজ নিজ বাসায় অবস্থান করতে ও খুব বেশি জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না যাবার পরামর্শ ও আহবান করছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব আব্দুলাহ্ আল-মামুন।