ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম

টাওয়ার হ্যামলেটসে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্ট

টাওয়ার হ্যামলেটসে ক্রিকেটের জনপ্রিয়তা দিনে দিনে বেড়ে চলেছে। গত বছরের সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো ফিরছে মেয়রস কাপ ক্রিকেট টুর্ণামেন্টযা বারার ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসব। এবারের আসর হচ্ছে আরও বড় এবং বৈচিত্র্যময়এতে অংশ নিচ্ছে প্রাপ্তবয়স্কনারী এবং জুনিয়র/যুব দলের মোট ৩২টি দল।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার লাইভ ড্র ২১ আগস্ট মাইল এন্ড স্টেডিয়ামে প্রতিযোগী দলগুলোর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এই ড্র পরিচালনা করেন কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রেয়েশনকাউন্সিলার কামরুল হোসেন।

টুর্নামেন্ট শুরু হবে ৩১ আগস্ট এবং ফাইনাল ম্যাচগুলো ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর শনিবার মাঠে নামবে চারটি নারী দল এবং ১২টি জুনিয়র/যুব দল। প্রাপ্তবয়স্ক পুরুষ দলের বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।

টাওয়ার হ্যামলেটসে ক্রিকেট খেলায় ব্যাপক বিনিয়োগ এবং গত বছরের মেয়রস কাপ ক্রিকেট টুর্নামেন্টের সাফল্যের ওপর ভিত্তি করে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের আগ্রহ ও সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কাউন্সিল। ইতোমধ্যে ভিক্টোরিয়া পার্ক ও মিলওয়াল পার্কে আধুনিক ক্রিকেট সুবিধা যুক্ত হয়েছেএবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণ সুবিধা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকেরা সকল ক্রিকেটপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মাঠে গিয়ে নিজ নিজ দলকে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছেন।

নির্বাহী মেয়র লু্ৎফুর রহমান বলেন, “মেয়রস কাপ ক্রিকেট প্রতিযোগিতা শুধুমাত্র খেলা নয়এটি একটি উৎসব যেখানে শিশু থেকে প্রাপ্তবয়স্কছেলে-মেয়েনারী-পুরুষ—সব বয়স ও সামাজিক পটভূমির মানুষ একত্রিত হয়। আমরা টাওয়ার হ্যামলেটসের ক্রিকেটকে সমর্থন করতে পেরে গর্বিত।”

ড্র পরিচালনাকালে কাউন্সিলর কামরুল হোসেন বলেন, “কাউন্সিলের বিনিয়োগের ফলে ভিক্টোরিয়া পার্ক ও মিলওয়াল পার্কে নতুন ক্রিকেট সুবিধা চালু হয়েছে। ভবিষ্যতে স্টেপনি গ্রীন পার্ক ও কিং এডওয়ার্ড মেমোরিয়াল পার্কেও নতুন প্র্যাকটিস সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। এই প্রতিযোগিতা শুধু খেলাধুলা নয়বরং আমাদের কমিউনিটিকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম।”

এই প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতা অংশীদার ক্যাপিটাল কিডস ক্রিকেট এবং লন্ডন ক্রিকেট লীগকে ধন্যবাদ জানানো হয়। স্পনসর ক্যানারি ওয়ার্ফ গ্রুপরিগাল এবং গিল্ডমোর-এর অবদান ছাড়া এই বড় আয়োজন সম্ভব হতো না বলে মন্তব্য করে কেবিনেট মেম্বার কাউন্সিলর হোসেন বলেন, “আমি প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল খেলোয়াড়কে শুভকামনা জানাই। আশা করছি এবারের মেয়রস কাপ ক্রিকেট হবে রোমাঞ্চকর এবং সবাইকে একত্রিত করবে।”