ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

গ্রীসের মাটিতে বাংলাদেশ উৎসব

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ০৫:৫২ এএম

গ্রীসের মাটিতে বাংলাদেশ উৎসব
কূটনীতিক ও বিদেশী বন্ধুদের উপস্থিতিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় গ্রীসে উদ্‌যাপিত হলো বাংলাদেশ উৎসব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে গ্রীসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো জমকালো বাংলাদেশ উৎসব-২০২১। ২৪ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটির দিনে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে দুপুর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশি খাবার ও ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমারোহে বাংলাদেশ দূতাবাস পরিণত হয় মিনি বাংলাদেশে। এথেন্স ও এর নিকটবর্তী শহরসমূহ থেকে আগত শতশত বাংলাদেশি সপরিবারে এই উৎসবে অংশগ্রহণ করেন। গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ বিদেশী বন্ধু ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বেলা ২ ঘটিকায় দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন। এই দিন দুপুর থেকেই দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিগণ ভিড় জমাতে থাকেন। বাংলাদেশি পরিবার, নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোরসহ সর্বস্তরের বাংলাদেশিগণ এবং দূতাবাসের সদস্যরা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ পোষাকে সজ্জিত হয়ে বাংলাদেশ উৎসবে অংশগ্রহণ করেন। মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত বাংলাদেশ উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারত, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকসহ স্থানীয় গ্রিক বুদ্ধিজীবিরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাসের সদস্যবৃন্দ, স্থানীয় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ, এথেন্সের দু’টি বাংলা স্কুল, দোয়েল একাডেমি ও বাংলা-গ্রিক এডুকেশন সেন্টারের শিক্ষার্থীসহ বাংলাদেশি শিশু-কিশোররা বাংলাদেশের সংগীত, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। শতশত নারী-পুরুষের ও শিশু-কিশোরের কলকাকলিতে মুখরিত হয় দূতাবাস এবং সৃষ্টি হয় এক বর্ণিল মনোরম পরিবেশের। উৎসবে আগমনকারীরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বাংলাদেশি পণ্য দেখেন এবং বাংলাদেশি খাবার আস্বাদন করতে করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশ উৎসব উপলক্ষ্যে স্থাপিত দূতাবাস স্টলটি জাতির পিতার ছবি, বাংলাদেশের উন্নয়নের চিত্র সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়। এতে সরকারের উন্নয়ন কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ সহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য যোগাযোগ, আইসিটি, টেলিকমিউকেশন, নারীর ক্ষমতায়ন, এমডিজিতে বাংলাদেশের সাফল্য, দারিদ্রদূরীকরণের মত আর্থ-সামাজিক উন্নয়নকে তুলে ধরা হয়। এছাড়া, কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন, বহির্বিশ্বে বলিষ্ঠ উপস্থিতিসহ গতিশীল পররাষ্ট্রনীতিকেও উপস্থাপন করা হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ উৎসবে আগত কূটনীতিক, গ্রিক এবং বাংলাদেশি অতিথিদেরকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন সর্ম্পকে অবহিত করেন। রাষ্ট্রদূত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হবার পথে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসীদের এই উন্নয়ন অগ্রযাত্রায় সক্রিয় ভাবে সামিল হতে আহবান জানান এবং তিনি সকলকে এই মনোরম বিকালে বাংলাদেশি সংস্কৃতির দোলা ও বৈচিত্রপূর্ণ বাঙালি খাদ্যের আস্বাদন গ্রহণের আমন্ত্রণ জানান। করোনা কালীন দীর্ঘ লকডাউন ও নিষেধাজ্ঞার পর দূতাবাস কর্তৃক আয়োজিত এই উৎসব গ্রিস প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল উদ্দীপনার সঞ্চার করেছে এবং সবার মাঝে আনন্দ, সৌহার্দ্য আর সম্প্রীতি আরো সুদৃঢ় করবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।