দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে তার দল বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির।
তিনি জানান, দলীয় প্রধানের মৃত্যুতে সারাদেশে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করবেন। ওই সাত সারা দেশের দিন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে, দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন, কোরআনে খতমের আয়োজন করা হবে, শোক বই রাখা হবে। কেন্দ্রীয় ভাবে পল্টন কার্যালয় ও গুলশান কার্যালয়ে শোকবই খোলা হবে।
এদিন ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়।
-
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার
-
শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
-
অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
-
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা
-
৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার