ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, এভারকেয়ারে ভিড়

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, এভারকেয়ারে ভিড়
দেড় সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠা কাটছেই না। হাসপাতালের সামনে প্রতিদিনই বাড়ছে ভিড়। বিএনপির বাইরেও বিভিন্ন দলের নেতারা তার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, নিয়মিত খোঁজ খবর রাখছেন। অনেকে সশরীরে হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) তাকে দেখতে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধান। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডকে সহযোগিতা করতে বুধবার সকালে যুক্তরাজ্য থেকে আসা মেডিক্যাল টিম যুক্ত হয়েছে। রাতে চীন আসছে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এরই মধ্যে সরকারের তরফে জানানো হয়েছে—পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এভারকেয়ারের পাশের মাঠে সেনা ও বিমানবাহিনীর দুটি বিমান উড্ডয়ন ও অবতরণ করবে। এতে যেন কেউ বিভ্রান্ত না হন। সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের পরিস্থিতি জানতে দেশবাসীর দৃষ্টি এখন এভারকেয়ারের দিকে। হাসপাতালের সামনে আবারও বাড়ছে ভিড় দলের কড়াকড়ি নির্দেশনার কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) হাসপাতালের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় কিছুটা কম ছিল। তবে বুধবার (৩ ডিসেম্বর) আবারও উপস্থিতি বাড়ছে। দুপুর থেকে রাত পর্যন্ত মানুষের বিস্তৃতি রাস্তার দুই পাশে ছড়িয়েছে। অনেকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে ও বসে রয়েছেন। দলের দায়িত্বশীল পর্যায়ের নেতারা বারবার সরে যাওয়ার আহ্বান জানালেও কেউ কারও কথা শুনছেন না। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নেতারা। সেখানে আগত ভাটারা থানা মহিলা দলের কয়েকজন নেত্রী বলেন, দলীয় নিষেধাজ্ঞা থাকলেও নেত্রীর প্রতি ভালোবাসার টানে বারবার ছুটে আসছেন তারা। দেড় সপ্তাহে গণমাধ্যমের প্রধান শিরোনাম গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে গত ১১ দিন দেশবাসীর উদ্বেগ কাটছেই না। সবাই শুধু তার শারীরিক পরিস্থিতির খবর জানতে চান। দেশের প্রধান গণমাধ্যমগুলো সংবাদের প্রধান শিরোনাম করে খালেদা জিয়াকে নিয়ে। বিএনপি বিটের বেশিরভাগ গণমাধ্যমকর্মীর কাটছে নির্ঘুম রাত। মেডিক্যাল টিম নির্দিষ্ট সময়ের বাইরে ব্রিফ না করলেও সাংবাদিকরা হাসপাতালের সামনে থেকে ঘণ্টায় ঘণ্টায় ঠিকই আপডেট দিচ্ছেন। শুধু বাংলাদেশই নয়, বিদেশি গণমাধ্যমগুলোতেও গুরুত্ব দিয়ে পরিবেশন করা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার সংবাদ। তিন বাহিনী প্রধানদের পর গেলেন প্রধান উপদেষ্টা, দিলেন আশ্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে আধা ঘণ্টার মতো তিনি অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়াকে দেখতে ভেতরে যান। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এসময় খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শার্মিলা রহমান এবং ছোট ভাই শামীম ইসকান্দার প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মেডিক্যাল বোর্ডে যুক্তরাজ্যের চিকিৎসক টিম, রাতে আসছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডকে চিকিৎসা সহায়তায় বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল। তবে শুরু থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়াসহ বন্ধুপ্রতিম অনেকে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বত্রই উদ্বেগ, দৃষ্টি এভারকেয়ারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার দল বিএনপির নেতাকর্মীদের বাইরেও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অনেকে হাসপাতালে ছুটে যান। সর্বশেষ মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়াকে দেখতে যাওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকর রহমান ও বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তারা বলেন, খালেদা জিয়া কোনও দলীয় নেত্রী নন। সব দলের কাছেই তিনি সমাদৃত। তাই দলমত নির্বিশেষে তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর বাইরেও খালেদা জিয়ার খোঁজ-খবর রাখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।