ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

কিং সউদ বিশ্ববিদ্যালয়ে ডিনশীপ এওয়ার্ড পেলেন দুই বাংলাদেশি

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪০ পিএম

কিং সউদ বিশ্ববিদ্যালয়ে ডিনশীপ এওয়ার্ড পেলেন দুই বাংলাদেশি
সৌদি আরবের বিখ্যাত বিদ্যাপীঠ কিং সউদ বিশ্ববিদ্যালয়ে ডিনশীপ এওয়ার্ড পেলেন বাংলাদেশি দুই শিক্ষার্থী । ১৩ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যায়ল ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ সমূহে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের ডিনশীপ এওয়ার্ড দেওয়া হয় । বিশ্ববিদ্যালয়ের রেক্টর ডক্টর বদরান আল ওমর ছাত্র ছাত্রীদের হাতে সার্টিফিকেট এবং প্রাইজমানি তুলে দেন। ডিনশীপ এওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশি ছাত্ররা হলেন, কলেজ অব এডুকেশন হতে ইসলামিক স্টাডিজ বিভাগের রহমত উল্লাহ এবং কলেজ অব আর্টস হতে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের তামজীদ রহমান । রংপুর জেলার পীরগঞ্জের জাফর পাড়া গ্রামের আজহার আলীর কনিষ্ঠ সন্তান তামজীদ রহমান । নরসিংদী জেলার রায়পুরের শিবপুর গ্রামের আনোয়ারুল হকের কনিষ্ঠ সন্তান রহমত উল্লাহ । আরব বিশ্বের অন্যতম একটি সেরা বিশ্ববিদ্যালয়ে সৌদি শিক্ষার্থী সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের-কে পিছনে ফেলে বাংলাদেশিদের এ সাফল্য গর্ব এবং আনন্দের । বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ফেকাল্টি থেকে পাঁচ জন শিক্ষার্থী বাছাই করে মোট ১ শত ৮৪ জনকে এই এওয়ার্ড দেওয়া হয় । এদের মধ্যে ১ শত ১২জন ছাত্র এবং ৭২ জন ছাত্রী । বর্তমানে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২য় সেমিস্টারে এই বিদ্যাপিঠে ত্রিশজন বাংলাদেশি ছাত্র অধ্যয়নরত আছেন । তারা, আরবি ভাষাতত্ব ইনস্টিটিউট, কলেজ অব এডুকেশন, কলেজ অব আর্টস, কলেজ অব ইন্জিনিয়ারিং, কলেজ অব সাইন্স ছাড়াও কলেজ অব ট্যুরিজম এন্ড আর্কিওলজিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রী পিএইচডি, মাস্টার্স, স্নাতক, পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা প্রোগ্রাম এবং আন্ডার গ্রাজুয়েটের অধ্যয়ন করছেন ।