ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

কাতালোনীয়া সান্তা কলমা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ০৫:৫৮ এএম

কাতালোনীয়া সান্তা কলমা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
কাতালোনীয়ার সান্তা কলমা আওয়ামী লীগ এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। গত ১৬ আগস্ট শুক্রবার বিকাল ৫টায়  কাতালোনীয়ার সান্তা কলমার স্থানীয় একটি হলরোমে আয়োজন করে সান্তা কলমা আওয়ামীলীগ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কন্স্যুলার সিনিয়র রামন পেদ্রো। সান্তা কলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সান্তা কলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম ও মো. নীরু মিয়া । আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি কাজী আমির হোসেন আমু,কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা কামরুল মোহাম্মদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো.মাসুদ, মো.হাসান, মিজানুর রহমান, বিপ্লব ভৌমিক সহ অন্যানরা। আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল নিহত শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে  বলেন, যে নেতা একটি স্বাধীন ভূখন্ড দিয়েছেন, সে নেতাকে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশের উন্নয়নকে দমিয়ে রাখতে চেয়েছিল ৭১ এর পরাজিত শক্তিরা ।  ৭১ ও ৭৫ এর সেই সহোদর ও উত্তরসুরীরা এখনও বাংলাদেশকে নিয়ে সড়যন্ত্রে লিপ্ত ।  তারা চায়না  বাংলাদেশের উন্নয়ন । বক্তারা আরো বলেন, যে অপশক্তি ৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করেছিল, এই একই অপশক্তি ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা  জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে।  আজকের দিনে শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। বক্তারা বলেন, প্রবাস থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। প্রবাসে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বঙ্গবন্ধুর জীবনী তাদের কাছে তুলে ধরে  মুক্তিযুদ্ধের চেতনায়  তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন বিশেষ অতিথি কাজী আমির হোসেন আমু । সান্তা কলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক তার সমাপনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশকে  বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত করতে  সকলকে প্রত্যয়ী হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসে আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠনকে একই পরিবার হয়ে কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদেরকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ১৫ আগষ্ঠে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো.আবুল হোসেন।