ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এর যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০৩:৪২ পিএম

কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এর যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
[youtube]oedQF0qBQqQ[/youtube] কাতালোনীয়ায় বঙ্গবন্ধু পরিষদ,আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর যৌথ উদ্যোগে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ২৭আগষ্ট, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায়  বার্সেলোনার সেন্টার এর একটি হলরুমে কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি শাহ আলম স্বাধীন এর সভাপতিত্বে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কলমা আওয়ামী লীগ এর সভাপতি নাজমুল আলম শফিক, স্পেন আওয়ামীলীগ এর সাবেক আন্তর্জাতিক সম্পাদক  মুহিবুল হাসান কয়েস,সান্তা কলমা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মখলেছুর রহমান নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা কামরুল মোহাম্মদ । ক্বারী নুরু আহমদ এর কোরআন  তেলাওয়াতের মধ্য দিয়ে শুধু হয় অনুষ্ঠান। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি কাজী আমির হোসেন আমু,কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি এস এম নজরুল ইসলাম,কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল,সহ সভাপতি হানিফ শরিফ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক মির্জা আব্দুস ছালাম,কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো,ছালাহ উদ্দিন,কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সুহেল খান,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,কাতালোনীয়া যুবলীগের সহ সভাপতি বাবুল আহমদ,নুরু ভুইয়া,আব্দুল গনি এনাম,হাফিজুর রহমান,রবিউল হাসান,মাসুদুর রহমান রনি,মেহেদি হাসান,সুজিত আচার্য সহ অনেকে । বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ বিদেশে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে সকল মুজিবআদর্শে  বিশ্বাসীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতি গুরুত্ব আলোপ করে বলেন- বাংলাদেশে  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীর সমাজ ব্যবস্থা বিনির্মাণে প্রবাসীদের যার যার অবস্থান থেকে কাজ করা দরকার। বহি:বিশ্বে বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরতে বঙ্গবন্ধু এবং  জাতির জনকের অবদানকেও বহূভাষা ও জাতির কাছে তুলে ধরা প্রয়োজন। আলোচনা সভায় বক্তারা  স্পেন আওয়ামী লীগ এর আহবায়ক কমিটির আহবায়ক এস,আই আর রবিন ও সদস্য সচিব রিজভী আলম এর উদ্দেশ্য করে  বলেন,  আওয়ামী লীগ একটা বড় সংগঠন। এই সংগঠনে বিভিন্ন গ্রুপিং থাকতে পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু সবাই  আন্তরিক হলে- ঐক্যবদ্ধ ভাবে দলের মধ্যে যে ভুল বুঝা বুঝি আছে তার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ এর একটি কমিটি করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা সম্ভব। স্পেন আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটির সকল সদস্যের কাছে  কাতালোনীয়ার তৃনমূল নেতাকর্মীরা  সাংগঠনিকভাবে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পরিবার গঠনের আহ্বান জানান। দোয়া মাহফিলে  ১৫ আগষ্ট ও ২১শে আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগ এর সকল শহীদদের  আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ক্বারী নুর আহমদ ।