ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

কাতালোনীয়া সান্তাকলমায় সেবা দিবে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০১৯, ০৯:৪৬ পিএম

কাতালোনীয়া  সান্তাকলমায় সেবা দিবে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ

স্পেনের পর্যটন নগরী কাতালোনীয়া রাজ্যের সান্তাকলমা ও বার্সেলোনা এর আশে পাশের এলাকা তথা কাতালোনীয়ায় বসবাসরত বাংলাদেশিদের আগামী ৩১আগষ্ট শনিবার কনস্যুলার সেবা দেবে স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ।

গত ১৪ আগস্ট স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রচার করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।কাতালোনীয়া রাজ্যের সান্তাকলমা শহরের কাইয়ে মোসান খাকিন্ত ভেরদাগুয়ের ৮০ নং স্কিনা ইর্লান্দা সান্তা কলমা দে গ্রামেন্ত হলে এ সেবা দেওয়া হইবে।

উল্লেখিত এই দিন সকাল ১০টা হতে সন্ধা ৬টা পর্যন্ত কনস্যুলার সেবা দেওয়া হইবে ।সেবার মধ্যে থাকবে নতুন জন্ম নেওয়া শিশুদের পাসপোর্টের আবেদন গ্রহণ,যাদের ডিজিটাল পাসপোর্ট এখনো হয়নি তাদের পাসপোর্টের আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ,সম্প্রতি মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ,বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্টধারীদের স্প্যানিশ পাসপোর্টে’নো ভিসা রিকোয়ার্ড’ আবেদন গ্রহণ ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের আবেদন পত্র গ্রহণ,পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সত্যায়ন সহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন ও যাবতীয় সনদের আবেদন গ্রহণ ইত্যাদি।

স্পেনের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সেবাসংক্রান্ত কাজের বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য দূতাবাস কর্তৃপক্ষের হেল্পলাইন মোবাইল নম্বর:৬১২৪৭২১৩৮ ও ৬৬৭১১১১৬৪।

উল্লেখ্য স্পেনের কাতালোনীয়া রাজ্যের বার্সেলোনা ও সান্তাকলমা এর আশে পাশের এলাকায় বৈধ ও অবৈধ মিলে প্রায় ১৫ হাঁজার বাংলাদেশি বসবাস করে।প্রবাসী বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন সেবাসমূহ প্রবাসীদের কাছে দ্রুত পৌছে দিতে এই সেবা চালু করে ২০১৫ সালের ডিসেম্বর মাসে।স্পেনের নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের রাস্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এই কনস্যুলার সেবা চালু করে। দূতাবাস প্রথম সচিব (শ্রম) শরিফুল ইসলাম এর নেতৃত্বে ২০১৫ সাল থেকে বার্সেলোনায় এই সেবা প্রতি দুই মাস অন্তর অন্তর বাংলাদেশিদের মধ্যে দিয়ে আসছে।

উল্লেখ্য কনস্যুলেট অফিস বার্সেলোনায় সরাসরি হাজির হয়ে সিরিয়াল গ্রহণ করতে হবে।২৬আগস্ট ২০১৯ ইং সোমবার সকাল ১০ টা হতে সিরিয়াল প্রদান করা হবে।

[youtube]7shY3f_wYj8[/youtube]