ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

করোনার দ্বিতীয় ধাক্কা: ফের লকডাউনে ব্রিটেন-ইউরোপ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৭ পিএম

করোনার দ্বিতীয় ধাক্কা: ফের লকডাউনে ব্রিটেন-ইউরোপ
শুক্রবার ৪ হাজার ৩২২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে, যা গত ৮ মে’র পর থেকে সর্বোচ্চ। দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউ ‘অবশ্যম্ভাবী’ বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে ইংল্যান্ডের উত্তরাংশের বেশিরভাগ এলাকায় লকডাউন দেয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। করোনাভাইরাস মহামারির প্রথম ঢেউ সামলে কিছুদিন আগেই লকডাউন তুলে দিয়েছিল ইউরোপ। মাত্রই গতি ফিরতে শুরু করেছে সেখানকার অর্থনৈতিক কার্যক্রমে। কিন্তু এরমধ্যেই অঞ্চলটিতে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। ফলে মহামারির দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় দ্রুতই বিধিনিষেধ ফিরিয়ে আনার পথে হাঁটছে ইউরোপীয় দেশগুলো। ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগেছে স্পেন। আগামী সোমবার থেকে আবারও লকডাউনে যাচ্ছে দেশটির রাজধানী মাদ্রিদ। স্পেনে ছয় লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে মাদ্রিদে আক্রান্তের হার গোটা দেশে গড় আক্রান্তের হারের তুলানায় প্রায় দ্বিগুণ। মাদ্রিদের গভর্নর চিফ ইসাবেল ডায়াজ আয়ুসো বলেন, এখানে ৩৭টি এলাকা আছে যেখানে সংক্রমণের হার খুব বেশি। গত ১৪ দিনে প্রতি এক লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি। মাদ্রিদের এই ৩৭টি অঞ্চলে আবারও লকডাউন জারি করা হচ্ছে। ফলে সেখানকার বাসিন্দারা শুধু কর্মস্থল, স্কুল বা চিকিৎসার জন্য নিজের এলাকা থেকে বের হতে পারবেন। নির্দিষ্ট এলাকার মধ্যে একসঙ্গে সমবেত হতে পারবেন সর্বোচ্চ ছয়জন। সরকারি পার্কগুলো বন্ধ থাকবে এবং রাত ১০টার মধ্যেই সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। স্পেনের মতো সংক্রমণ বাড়ছে ফ্রান্সেও। শুক্রবার সেখানে ১৩ হাজার ২১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ রেকর্ড এবং আগের দিনের তুলনায় অন্তত তিন হাজার জন বেশি। এদিন আক্রান্ত হয়েছেন ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ারও, যদিও শরীরে কোনও উপসর্গ নেই বলে জানিয়েছেন তিনি। সংক্রমণ বাড়তে থাকায় মার্সেইল-নাইসের মতো শহরগুলোতে কড়া বিধিনিষেধ ফিরিয়ে আনছে ফ্রান্স সরকার। এছাড়া, সংক্রমণ বৃদ্ধির কারণে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে রেস্টুরেন্টের ভেতর খাওয়া-দাওয়া নিষিদ্ধ করা হয়েছে। অনাবশ্যক ভ্রমণ থেকে বিরত থাকতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে আইরিশ কর্তৃপক্ষ।