ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

ইরান অভিমুখী জাহাজে ৫ বাংলাদেশি, আটকা পড়েছেন দুবাইয়ে

প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১২:১১ পিএম

ইরান অভিমুখী জাহাজে ৫ বাংলাদেশি, আটকা পড়েছেন দুবাইয়ে

যুদ্ধের কারণে ইরান অভিমুখী জ্বালানিতেল বহনকারী একটি জাহাজের পাঁচ বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন দুবাই বন্দরে। যুদ্ধের মধ্যে জাহাজটির পরের গন্তব্য ইরান যাত্রায় রাজি হচ্ছেন না নাবিকেরা। আবার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় দুবাই নেমে তাঁরা দেশেও আসতে পারছেন না। এতে উদ্বেগ প্রকাশ করে নাবিকদের বিভিন্ন সংগঠন আটকে পড়া নাবিকদের দেশে ফেরাতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে।

ক্যামেরুনের পতাকাবাহী জাহাজ এমটি ট্রিস গ্যাস ২৮ নাবিক নিয়ে এখন ভাসছে পারস্য উপসাগরের দুবাই উপকূলে। পরবর্তী গন্তব্যের জন্য এলপি গ্যাস নিতে জাহাজটির ইরানের ‘আসালুয়ে’ বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইরান-ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা দেখে দুবাই আসার পর সামনে এগোতে রাজি হচ্ছেন না জাহাজের কোনো নাবিক।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, অন্য দেশের নাবিকদের দুবাইয়ে নেমে নিজ নিজ দেশে ফিরে যাবার সুযোগ থাকলেও আটকা পড়েন বাংলাদেশি পাঁচজন। কারণ দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, এই অবস্থায় যুদ্ধকালীন পরিস্থিতি থেকে নাবিকদের উদ্ধারের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে।

এলপিজিবাহী এই জাহাজ চীনের গলুই বন্দর থেকে দুবাই উপকূলে এসেছিল। এর মোট জ্বালানি ধারণ ক্ষমতা ৫০ হাজার ৬০০ মেট্রিক টন।