ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

 ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে ৫২বাংলা টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৯ এএম

 ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে ৫২বাংলা টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
[youtube]DVU5MJysWiA[/youtube] বাংলা সংযোগ দেশে দেশে শ্লোগাণকে ধারণ করে লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলা টিভি আট ফ্রেব্রুয়ারী দুই বছর পেরিয়ে তিন বছরে পদার্পন করেছে। অভিবাসী অভিযাত্রায় ৩য় বছরে- এই শ্লোগানকে সামনে রেখে ৫২বাংলা টিভি ইতালীর রোমে আয়োজন করেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালীর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইতালী প্রবাসী সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ৮ই ফেব্রুয়ারি, শনিবার স্থানীয় সময় রাত ৯টায় রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় রসই রেস্টুরেন্টের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে ছিল বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে ৫২বাংলা টিভি ইতালী প্রতিনিধি মিনহাজ হোসেন অতিথিদের স্বাগত জানিয়ে সবাইকে ৫২বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করে বলেন- লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলা দেড়কোটি প্রবাসীর কণ্ঠস্বর হয়ে কাজ করা প্রত্যয়ে শুরু থেকে উচ্চকণ্ঠ হয়েই কাজ করছে। ৫২বাংলার প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীরা পৃথিবীর নানা দেশ থেকে- গ্লোবালবৃত্তে কাজ করছেন ২৪ ঘন্টা, সাতদিন। প্রাণবন্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- বাংলা প্রেস ক্লাব ইতালী সহ সভাপতি ও ৭১টিভি ইতালী প্রতিনিধি লাবণ্য চৌধুরী ও ৫২বাংলা টিভি নিউজ রীডার মেহেনাস তাব্বাসুম শেলি। জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা জানান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালীর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, Gtv ইতালী প্রতিনিধি শাহিন খলিল কাওসার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি আবু সাঈদ খান, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আব্দুর রউফ ফকির, সম্মানিত সদস্য ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি দিদারুল আবেদীন, ইতালী মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মোছাম্মদ নিলুফা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, সঞ্চারী সংঙ্গীতায়ন বিদ্যালয়ের কর্ণধার সুসমিতা সুলতানা,বৃহত্তর ঢাকা সমিতি ইতালী সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, ঢাকা বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ। রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, মহিলা সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি লাভলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, মহিলা সম্পাদিকা ইফরোজা খানম ইফা, নার্গিস আক্তার, শাপলা বেগম, পরশমনি, বাংলাদেশ খ্রিষ্টান মহিলা সমিতি সভাপতি রুপালী গোমেজ, সাধারন সম্পাদক সিলভা দি লিটা, মহিলা সংস্থা ইতালীর সিনিয়র সহ সভাপতি মুন্নি রওশনারা, নব জাগরণ নারী কল্যাণ সমিতির মলিন আক্তার, তিবোরতিনা সমাজ কল্যাণ সমিতি সভাপতি মনির হোসেন সহ টেলিকন্ফারেন্সে টিভিকে শুভেচ্ছা জানান রোমের বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ও ঢাকা বিভাগ সমিতির সভাপতি মোহাম্মেদ লিটন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ৫২বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউরোপের ৫২বাংলা টিভির সংশ্লিষ্ট সকল কলা-কৌশলী, পাঠক- পাঠিকা, সাংবাদিকসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, ৫২বাংলা টিভি যাত্রালগ্ন থেকে বর্তমানে ও আগামীর পথচলায় ইউরোপের সংবাদ মাধ্যমে আরো অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় আমন্ত্রিত অতিথি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইতালী রোমের বিশিষ্ট কন্ঠ শিল্পীদের মধ্যে রতনা বসাক, জাহাঙ্গীর আলম, আতিক হাজারী, রিপন আহমেদ, মোঃ মসিউর রহমান, মাসুদ রানা সহআরো অনেকেই।