ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প?

ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে ৫২বাংলা টিভির বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৫ পিএম

ইতালীতে বর্ণাঢ্য আয়োজনে ৫২বাংলা টিভির বর্ষপূর্তি উদযাপন
ইউরোপের জনপ্রিয় অনলাইন টেলিভিশন ৫২বাংলা টিভি ১বছর পেরিয়ে ২য় বর্ষে পদার্পন করেছে। "২বছরে পা বিশ্বায়নে বাংলা " এই শ্লোগানকে সামনে রেখে লন্ডন থেকে সম্প্রচারিত ৫২বাংলা টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালীর সার্বিক তত্ত্বাবধায়নে ইতালী রোমে বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় বর্ষপূর্তি, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল । অনুষ্ঠানে ৫২বাংলা টিভির রোম প্রতিনিধি মিনহাজ হোসেন ও নিউজ রিডার মেহেনাস তাব্বাসুম শেলি অভ্যাগত অতিথি এবং গণমাধ্যম কর্মীদেরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও শুভেচ্ছা জানান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালীর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুত্ফর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি লাবণ্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, জিটিভি'র ইতালী প্রতিনিধি শাহিন খলিল কাওসার, এ বি২৪ টিভি প্রতিনিধি আফজাল হোসেন, ফকির হোসেন, জয়যাত্রা টেলিভিশনের ইতালী প্রতিনিধি নাজমুল হোসেন তুহিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, বাংলাদেশ সমিতি নাপোলী সভাপতি জয়নাল আবেদীন হাজারী, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন বাবুল, কামরুল আহসান মন্টু, দিন মোহাম্মেদ ইতালী যুবলীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি মোঃ উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা মাসুদ রানা,মোমনা আক্তার নিলি, যুগ্ম সাধারণ সম্পাদক সামিমা আক্তার পপি, সাংগঠনিক সম্পাদক উম্মেহানী প্রিন্স, সাংগঠনিক সম্পাদক নিলুফা বানু নিলা, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সহ সভাপতি আল মাহমুদ রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, দপ্তর সম্পাদক ছরওয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতির সভাপতি সোহরাব সরকার, সঞ্চারী সংঙ্গীতায়ন বিদ্যালয়ের কর্ণধার সুসমিতা সুলতানা, পল্লীবালা নারী অঙ্গন কর্ণেলিয়া সিনিয়র সহ সভাপতি ফরিদা রহমান, সাধারন সম্পাদক তিশা শেন গুপ্তা সহ টিভিকে শুভেচ্ছা জানান রোমের বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মেদ লিটন। অতিথিরা তাদের বক্তব্যে ৫২বাংলা টিভি ইউরোপের সাথেে সংশ্লিষ্ট সকল কলা কৌশলী, পাঠক পাঠিকা, সাংবাদিকসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ৫২বাংলা টিভি'র যাত্রালগ্ন থেকে বর্তমানে ও আগামীর পথচলায় ইউরোপের সংবাদ মাধ্যমে আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা তাদের বক্তব্যে আশা ব্যক্ত করেন।। অনুষ্ঠানে গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতির পক্ষ থেকে সাংবাদিক মিনহাজ হোসেন যথাযথ ও নিরপক্ষেতার সাথে সাংবাদিকতায় দায়িত্ব পালনের জন্য সম্মাননা সরুপ ক্রেষ্ট প্রদান করে। এছাড়াও ইতালী মহিলা আওয়ামী লীগ, জালালাবাদ এসোসিয়েশন ইতালী, পল্লীবালা নারী অঙ্গন কর্ণেলিয়া পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইতালী রোমের বিশিষ্ট কন্ঠ শিল্পী শহীদ, দিপু, আতিক হাজারী, মসিউর রহমান, মুরাদ খানসহ আরো অনেকেই।