ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ইতালিতে খোলা মাঠে ঈদ জামাতের অনুমতি

প্রকাশিত: ২২ মে ২০২০, ০৮:৫৫ পিএম

ইতালিতে খোলা মাঠে ঈদ জামাতের অনুমতি
ইতালিতে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। দুই দফা শিথিল করা হলেও প্রত্যাহার করা হয়নি এই লকডাউন। দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সন্তোষজনক পর্যায়ে নেমে না এলেও দুই দফা শিথিল করা হয়েছে এই লকডাউন। করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যেই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মুক্তার হোসেন জানান, ইতালিতে সরকারি উদ্যোগে এই প্রথমবারের মতো চাঁদ দেখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ মে) দেশটির ছয়টি বড় শহর থেকে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হবে। শুক্রবার চাঁদ দেখা গেলে ইতালিতে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। এদিকে সৌদি আরবের রিয়াদের পার্শ্ববর্তী মাজমাহ বিশ্ববিদ্যালয়ের  জ্যোতির্বিদ্যা সংক্রান্ত পরিসংখ্যান বলছে, আজ শুক্রবার সূর্যের আগেই চাঁদ ডুবে যাবে। এবং আর দেখা যাবে না। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে রোববার। এবং আরো জানা যায় ইতিমধ্যেই ইউরোপের আরেক দেশ মরক্কোতে তাদের সরকার ঘোষনা করে দিয়েছে রোববার ঈদ পালন করবে। করোনাভাইরাসের কারণে ঈদের আনন্দ নেই কারো মনেই। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা তবুও ছেলে মেয়েদের জন্য কেনাকাটার করার চেষ্টা করছেন। ঈদ এলেই রাজধানী রোমসহ দেশটির প্রধান প্রধান শহরে তৈরি পোশাকের দোকানগুলোতে প্রবাসীদের উপচে পড়া ভিড় থাকে। এবার তার ব্যতিক্রম। ব্যবসায়ীরা বলছেন, মানুষের হাতে অর্থ নেই, তবু কেউ কেউ সন্তানদের জন্য কেনাকাটা করছেন বাধ্য হয়ে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ইতালির বিভিন্ন শহরে কমপক্ষে ৫০টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। করোনাভাইরাসের কারণে এবার সে সংখ্যা খুবই কম। লকডাউন শিথিল করার সুবাদে রাজধানী রোমে পিয়াচ্ছা ভিত্তোরিওর খোলা জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠানের অনুমোদন পেয়েছে সরকারের কাছ থেকে। জাতীয় ঈদ উদযাপন পরিষদ অন্যান্য বছরের মতো এবারও এখানে বেশ কিছু ঈদের জামাতের আয়োজন করবে। জাতীয় ঈদ উদযাপন পরিষদের আহবায়ক হাজী আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব আব্দুর রব ফকির জানিয়েছেন, সকাল সাতটা থেকে ঈদের জামাত শুরু হবে এবং প্রতিটি জামাতই হবে সংক্ষিপ্ত। তবে সকলকেই মাস্ক এবং গ্লাভস পড়তে হবে, সামাজিক দূরত্ব মেনেই ঈদের জামাতে উপস্থিত হতে হবে বলে জানান তারা।