দীর্ঘ ৫৩ বছর পর ইউরো কাপ আবারো ফিরে এলো ইতালিতে। ইংল্যান্ডকে পরাজিত করে মানচিনির শিষ্যরা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন হবার আনন্দে ইতালীতে উৎসবের আমেজ তৈরি হয়।
ইংল্যান্ডের মাটিতেই তাদেরকে পরাজিত করে ইতালি ইউরো কাপ পুনরুদ্ধার করলো। অতিরিক্ত সময় পর্যন্ত খেলা ১-১ গোল সমতা থাকে। ফলে ট্রাইবেকারে গড়ায় ইউরো ফাইনাল। ট্রাইবেকারে ইতালি ৩-২ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ইতালির বিজয়ে রাজধানী রোমসহ পুরো দেশে চলছে আনন্দ উল্লাস। প্রবাসী বাংলাদেশিরাও এই উৎসবে যোগ দেয়। তারা মনে করছে এই বিজয় থেকেই ইতালী বিশ্ব কাপও নিয়ে আসবে।
ইতালি ইউরো কাপ আসরের শুরু থেকেই আক্রমনাত্মক খেলা খেলে ফাইনালে উন্নীত হয়। গ্রুপ পর্বে অপরাজিত থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে শেষ ১৬তে যায়। সেমিফাইনালে স্পেনকে পরাজিত করে ফাইনালে মুখোমুখি হয় ইতালি।
এদিকে সোমবার সকালে রাজধানী রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনি এয়ারপোর্টে খেলোয়াড়রা পৌছালে তাদেরকে উষ্ণ অভ্যার্থনা ও স্বাগত জানান ইতালির ফুটবল প্রেমি সমর্থকরা। বিমানবন্দরে মানচিনি এবারের ইউরো কাপ বিজয়ের সমস্ত কৃতিত্ব দেন তার শিষ্যদের।
-
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?
-
হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল
-
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা
-
যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে
-
হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার
আরও পড়ুন: