ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২২ পিএম

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও ভাব গম্ভীর্যের সাথে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করেছে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২১। দিনের কর্মসূচিতে ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ,  রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ইত্যাদি। সংযুক্ত আরব আমিরাত সফররত  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মো. শাহরিয়ার আলম এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল,  প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান এবং তাদের সফর সঙ্গীগণ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানমালায় যোগদান করেন। দূতাবাসের প্রথম সচিব লুৎফুন নাহার নাজিম-এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. আবু জাফর। কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত অনুষ্ঠানমালায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশী সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবিগণ উপস্থিত ছিলেন। যাদের জীবন ও অসীম ত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আন্তর্জাতিক  স্বীকৃতি পেয়েছে তাদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সভাপতি  রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা মানুষের জন্মগত অধিকার, সে অধিকার হরণ করে তৎকালীন শাসক গোষ্ঠি বাঙালীর জন্মাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল। ভাষার প্রশ্নে জাতির জনকের যৌক্তিক ও দূরদৃষ্টি সম্পন্ন আন্দোলন পরবর্তীতে স্বাধীকার আন্দোলনে রূপ নিয়েছিল। তিনি মাতৃভাষার প্রতি যত্নশীল ও সংবেদনশীল হয়ে বিভিন্ন ভাষার জ্ঞান আহরণ করে টেকসই ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার আহবান জানান। দেশের গতিশীল উন্নয়নের চিত্র তুলে ধরে রাষ্ট্রদূত  প্রধানমন্ত্রীর সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠানে দূতাবাস কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” শীর্ষক রচনা প্রতিযোগিতা এবং ”সুন্দর হাতের লেখা” প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।