ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আইজিপি বললেন, ‘আমরা নির্বাচনটা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না’

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

আইজিপি বললেন, ‘আমরা নির্বাচনটা করে ফেলবো, কেউ ঠেকাতে পারবে না’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আসন্ন নির্বাচনটা আমরা করে ফেলবো, কেউ এটাকে ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সন্ত্রাসীরা কয়টি কেন্দ্র বন্ধ করতে পারবে—৫০০ কিংবা এক হাজার? বাকিগুলোতে, অর্থাৎ ৪২ হাজার কেন্দ্রে তো নির্বাচন হবেই। যেগুলো বন্ধ হবে, সেখানে আবার ভোট নেওয়া হবে। কেউ বাধা দিতে পারবে না, সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’

আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, ‘১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮—কোনও নির্বাচনে হামলা হয়নি, এমনটা নয়। কোনও নির্বাচন মৃত্যুহীনও ছিল না—কখনও পাঁচ, কখনও ১০, কখনও ২৫ জন পর্যন্ত নিহত হয়েছেন। এবার আমরা চাই, একটি মৃত্যুও না ঘটুক। খুলনায় পুলিশের সব ইউনিটেই নির্বাচনকে ঘিরে প্রশিক্ষণ চলছে। গত তিনটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা রয়েছে। আমরা চাই, সেসবের বাইরে এসে এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিরপেক্ষভাবেই পালন করবো।’

তিনি আরও বলেন, ‘যারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এমন ব্যক্তিদের শনাক্ত করে তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিরা ইতোমধ্যে এমন লোক চিহ্নিত করছেন, কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে, সবাই ভোট দিতে উদগ্রীব। তাই সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই।’