ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

অসমে নির্বাচনি প্রচারে 'অবাঞ্ছিত' বলে ঘোষিত দুর্দণ্ডপ্রতাপ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১২:২৪ এএম

অসমে নির্বাচনি প্রচারে 'অবাঞ্ছিত' বলে ঘোষিত দুর্দণ্ডপ্রতাপ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা
বিতর্ক ক্ষমতাসীন দলের পেছন যেন ছাড়ছে না! গতকাল কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী তথা বর্তমান উপাধ্যক্ষ আমিনুল ইসলামের ব্যক্তিগত দেহরক্ষীর গুলিতে তিনজন গুরুতর আহত হওয়ায় সমগ্র জেলাব্যাপী উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে, করিমগঞ্জ জেলার পাথারকান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের বলেরো গাড়িতে রাতে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) উদ্ধার নিয়ে ব্যাপক জলঘোলা হয়। উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করেন। পুলিশ তিন রাউন্ড গুলি চালায়। জাতীয় নির্বাচন আয়োগ নির্বাচনি কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসারসহ চার জনকে সাময়িক বরখাস্ত করে। উপর্যুক্ত ঘটনাবলি যখন ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমন সময় রাজ্য সরকারের কর্তাব্যক্তিদের কপালে ভাঁজ পড়ার মতো আরেকটি খবর চাউর হয়েছে।অসম সরকারের দুর্দণ্ডপ্রতাপ মন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন আয়োগ। এক সময়ের রাজনৈতিক দোসর বডোল্যান্ড পিপলস ফ্রন্ট-এর চেয়ারম্যান হাগ্রামা মহিলারির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে শিক্ষা, স্বাস্থ্য ও পিডব্লুডি দফতরের মন্ত্রী ড০ হিমন্তবিশ্ব শর্মাকে আগামী ৪৮ ঘণ্টার জন্য নির্বাচনি প্রচারে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হল। ফলে, ৬ এপ্রিল অনুষ্ঠেয় তৃতীয় তথা শেষ পর্যায়ের নির্বাচনি সমাবেশে তিনি আর প্রকাশ্যে প্রচার চালাতে পারবেন না। উল্লেখ্য, তাঁর বক্তব্যে সবসময় জাতি-বিদ্বেষ ও ধর্মীয় বিদ্বেষ প্রাধান্য পায়! সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তাঁর ভাষণ রীতিমতো হুমকিস্বরূপ! বিরোধী নেতৃবর্গের পাশাপাশি আমজনতাও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মতামত ব্যক্ত করে জানিয়েছেন, হিমন্তকে অবাঞ্ছিত ঘোষণার ফলে আগামী দুটি দিন রাজ্যবাসী শান্তিতে থাকতে পারবেন। তাঁর বিদ্বেষপূর্ণ ভাষণ শুনে শুনে রাজ্যবাসীর কান ঝালাপালা হয়ে গেছে! হিমন্তবিশ্বর বিরুদ্ধে গত পরশু নালিশ জানিয়েছিল বিরোধী দল কংগ্রেস। নির্বাচন কমিশনের কঠোর সিদ্ধান্তের দরুন পরবর্তী নির্বাচনি যুদ্ধে অনেকটা ব্যাকফুটে চলে গেল শাসক দল বিজেপিসহ মিত্র জোট। ১ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মিত্র জোট আশানুরূপ ফলাফল করতে পারবে না বলে ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়েছে।