ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

অভিবাসী অভিযাত্রায় তিন বছরে ৫২বাংলা

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৭ পিএম

অভিবাসী অভিযাত্রায় তিন বছরে ৫২বাংলা
[youtube]5BBhi9xOCN4[/youtube] বাংলা আর বাঙ্গালির গৌরবগাঁথা বিশ্বময় ছড়িয়ে দিতে ৫২বাংলা টিভি'র যাত্রা ।পৃথিবীর দেশে দেশে’  ছড়িয়ে থাকা দেড় কোটি প্রবাসীর ধ্বনি, প্রতিধ্বনিত করেছি আমরা  শুরু থেকে। লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাই থেকে যাত্রা করে। ধুসর মরুভূমির  মধ্যপ্রাচ্য থেকেই বাংলাদেশের রেমিটেন্সযোদ্ধাদের অর্থে মূলত  বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। দেশের লাখ লাখ  পরিবারের শিশুরা হাসে পুস্পের হাসি। এই প্রবাসে একপিঠে দু:খ আছে। আছে বেদনায় নীল হওয়া শত মহিলার হৃদয়ে রক্তক্ষরণ। এবং স্বজন, প্রিয়জন হারানোর বিয়োগব্যাথা। অন্যপিঠে আছে- লাখ লাখ  প্রবাসীর  নিরন্তর সংগ্রামে চোখ ধাধানো  উত্থান, সাফল্য ও সম্ভাবনার চিত্র। আছে  সততা , সাহসিকতায়- মানবিক বাংলাদেশকে প্রবাসে তুলে ধরার নানা আলোকিত দিক। সবমিলিয়ে  প্রবাসীরা  প্রতিনিয়ত অবদান রাখছেন বাংলাদেশের সমাজ-অর্থনীতি এমনকি রাজনীতিতে। ৫২বাংলা তাদের অবদান ও কণ্ঠস্বরকে ‘উচ্চকণ্ঠে’ ছড়িয়ে দিয়েছে দেশে দেশে। প্রবাসে- ‘হার না মানা বাঙালি’র জীবন চিত্র এবং তাদের কর্মসৃজনগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে টিম৫২বাংলা।  অবিরাম  এপথ চলায়- পাঠক ও দর্শকদের গ্রহনযোগ্যতাকে আমরা দেখছি -অনুপ্রেরণার নতুন দুয়ার হিসাবে। ইউরোপের দেশে দেশে ৫২বাংলার কন্ঠ পৌছেছে অগুণিত বাঙ্গালির কাছে। ৫২বাংলা টিভির সংবাদের দর্শক ও পাঠক  পাঠকপ্রিয়তা- সেসব দেশগুলোতে আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বাংলা সংযোগ দেশে দেশে-শ্লোগাণ ও প্রত্যয়ে আমাদের নিরন্তর যাত্রায় প্রবাসে বাংলাভাষা, সাহিত্য সংস্কৃতির সংবাদ প্রচার। এবং সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে বহি:বিশ্বে শক্তিশালি বাঙালি কমিউনিটি গড়ে তুলতে  যারা কাজ করছেন, তাদের কাছেও ৫২বাংলা জনপ্রিয় গণমাধ্যম হিসাবে জাগয়া করে নিয়েছে। বাঙালি সংস্কৃতি, ঐহিত্য,সাফল্যগাথা, মূলধারার রাজনীতি-  সবমিলিয়ে ৫২বাংলা  ইউরোপ-আমেরিকা-কানাডার সাথে সমানভাবে এশিয়ায় ও ওশেনিয়ার দেশগুলোতেই স্পষ্ট ছাপ রাখতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। বহি:বিশ্বে নানাবিদ সমস্যা ও দুর্ভোগে দুতাবাসগুলো প্রবাসীদের জন্য নানা তথ্য উপাত্তসহ  সেবা ও পরিসেবা প্রদান করে থাকে। এছাড়াও সরকারের প্রবাসীবান্ধব কাজ এবং বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরতে  দুতাবাসের  কাজগুলো প্রচারের পাশাপাশি প্রবাসীদের সমস্যা নিরসনে জনসচেতনামূলক সংবাদ ও প্রতিবেদন ৫২বাংলা গুরুত্ব দিয়ে প্রকাশ করছে। মাল্টিকালচারাল ব্রিটেনে বাংলা আর বাঙ্গালি সংস্কৃতি চর্চা আর কর্ষনে সমৃদ্ধ  বাংলাভাষিদের নিয়ে ৫২বাংলা কাজ করছে  অন্যান্য গণমাধ্যমের কাঁধে কাঁধ মিলিয়ে। বাংলাদেশের বাইরে মূলধারায় আলোকিত বাংলাদেশকে তুলে ধরার অনুকরণীয় উদাহরণ হচ্ছে  ব্রিটেনের বাংলাদেশী প্রজন্ম। তাদের প্রত্যয়-সম্ভাবনা আর সাফল্যের প্রতিবিম্ভ হিসেবেই ৫২বাংলা  কমিউনিটির পাশে আছে। প্রতিদিন প্রতিমুহূর্তে। সম্ভাবনাময় বাংলাদেশের উন্নয়নের শ্লোগানকে বিশ্বময় ছড়িয়ে দিতে ৫২বাংলার প্রতিশ্রুতিশীল  সংবাদকর্মীরা পৃথিবীর নানা দেশ থেকে- গ্লোবালবৃত্তে কাজ করছেন ২৪ ঘন্টা, সাতদিন। সব মিলিয়ে গত দুবছরে ৫২বাংলা স্থান করে নিয়েছে কোটি কোটি বাংলা ভাষাভাষি মানুষের। অভিবাসী অভিযাত্রায় সারথি হয়েছে  বিশ্বময়। ৫২বাংলা অঙ্গিকার নিয়েই এগুচ্ছে। বাণিজ্যমূখি চেতনার বিপরীতে আমাদের অবস্থান।একুশ আমাদের স্পন্দন। ৭১ আমাদের শিখিয়েছে প্রতিবাদ করতে।  এই  বায়ান্ন-একাত্তর কে ধারণ করেই ৫২বাংলা পা দিয়েছে ৩ বছরে। এই শুভ সময়ে ৫২বাংলা‘র  অগণিত পাঠক, দর্শক ও শুভানুধ্যায়িদের জানাই আনন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ৫২বাংলা। বাংলা সংযোগ দেশে দেশে। Connecting Bangla Globally  ।