ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি, ৬ মাসে প্রায় ১০ হাজার বাংলাদেশি

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ১২:৩২ এএম

অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি, ৬ মাসে প্রায় ১০ হাজার বাংলাদেশি

২০২৩ সালে উন্নত জীবনের আশায় দালালের ফাঁদে পড়ে সাগর ও তানজির লিবিয়া পাড়ি জমান। তাদের খরচ হয়েছিল প্রায় ৪ লাখ টাকা করে। আলমগীর আরও আগে, আড়াই বছর আগে, ৩ লাখ টাকা ব্যয় করে লিবিয়া যান। দালালরা তাদের ইতালিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঠালেও বাস্তবে সেখানে পৌঁছেই তারা এক মাফিয়া চক্রের হাতে বিক্রি হয়ে পড়েন। ত্রিপোলিতে আরও ৮০ জন বাংলাদেশির সঙ্গে মাসের পর মাস নির্যাতন সইতে হয় তাদের। অবশেষে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ৯ জুলাই তারা দেশে ফেরেন। একইদিনে আরও ১৪১ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।

৬ মাসে সাগর পাড়ি দিয়েছেন প্রায় ১০ হাজার বাংলাদেশি

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন হাজারো বাংলাদেশি। এ যাত্রায় অনেকেই নিখোঁজ বা প্রাণ হারাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯,৭৩৫ জন বাংলাদেশি ইতালি প্রবেশের চেষ্টা করেন। গত বছরের তুলনায় এ প্রবণতা বেড়েছে ১০ শতাংশ।

আইওএম-এর তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত কেন্দ্রীয় ভূমধ্যসাগরে ৭১৮ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৭০১ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ শতাংশই বাংলাদেশি।

দালালের ফাঁদে ইউরোপের স্বপ্ন

ফেরত আসা তানজির শেখ বলেন,

“লিবিয়ায় আমাদের দিনের পর দিন বেঁধে রাখা হতো, লোহার রড দিয়ে পেটানো হতো। নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ আদায় করত পাচারকারীরা। মরুভূমিতে ফেলে যাওয়া হয়েছিল, মনে হয়েছিল আর বাঁচবো না।”

সিলেটের মোশাররফ হোসেন জানান, আট লাখ টাকা খরচ করে ইতালি যেতে গিয়ে ধরা পড়ে দুই মাস জেল খাটতে হয় তাকে। দেশে ফিরে হাতে আছে শুধু আইওএম-এর দেওয়া ৬ হাজার টাকা ও একটি ব্যাগ।

বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ২১ আগস্ট দেশে ফিরেছেন আরও ১৭৪ জন। তাদের কারও খরচ হয়েছে ১০ লাখ, কারও বা ১৪ লাখ টাকা।

কাওসার নামের এক ফেরতপ্রাপ্ত জানান,

“ডিটেনশন সেন্টারে লবণ মিশ্রিত পানি খেতে হতো। পুরো মাসে একদিনও বাইরে যাওয়া যেত না, এক রুমেই বন্দি থাকতে হতো।”

ব্র্যাকের গবেষণা: ৭৯ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার

২০২৪ সালে ব্র্যাক ৫৫৭ জন লিবিয়া ফেরত বাংলাদেশির অভিজ্ঞতা বিশ্লেষণ করে জানায়—

  • সবাইকে ইউরোপে চাকরির লোভ দেখানো হলেও বাস্তবে চাকরি পাননি কেউ।

  • ৬৩% যাত্রাপথে বন্দি হন, এর মধ্যে ৯৩% ক্যাম্পে আটক ছিলেন।

  • ৭৯% শারীরিক নির্যাতনের শিকার।

  • ৬৮% স্বাধীন চলাফেরার সুযোগ হারান।

  • ৫৪% কখনও নিয়মিত খাবার পাননি।

ব্র্যাকের শরিফুল হাসান বলেন,

“শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা— এসব জেলায় মানুষ বেশি টার্গেট হয়। দালালরা তাদেরকে ইউরোপের চাকরির স্বপ্ন দেখাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

সাত মাসে লিবিয়া থেকে ফিরেছেন ১,৫৪৫ জন

লিবিয়ায় আটক ও বিপদগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ দূতাবাস ও আইওএম।

  • গত ৭ মাসে ফিরেছেন ১,৫৪৫ জন

  • ২০২৩ সালের জুলাই থেকে এখনও পর্যন্ত ফিরেছেন ৫,৭০০ জন

  • ২০১৯ সাল থেকে মোট ফিরেছেন ১০,৭২৮ জন

মানবপাচারকারীও গ্রেফতার

২১ আগস্ট লিবিয়া থেকে ফিরিয়ে আনা যাত্রীদের মধ্যেই ছিলেন পাচারচক্রের সক্রিয় সদস্য সাখাওয়াত হোসেন (৪২)। বিমানবন্দরেই তাকে গ্রেফতার করে সিআইডি।
তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ৪০০–৫০০ বাংলাদেশিকে চারটি নৌকায় করে লিবিয়া থেকে ইতালি পাঠিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান,

“মানবপাচার রোধে অভিযান চলছে। গ্রেফতার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।”