ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লন্ডনে সম্বর্ধিত হলেন প্রখ্যাত শিল্পী-সুরকার সৌম্যেন অধিকারী

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৪:১০ এএম

লন্ডনে সম্বর্ধিত হলেন প্রখ্যাত শিল্পী-সুরকার সৌম্যেন অধিকারী
গেল ২৭শে জুন লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ড হলে টেকনো ইন্ডিয়া আইএফএ শিল্ড ইউকে ও হেরিটেজ বেঙ্গল গ্লোবাল আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হলেন উভয় বাংলার স্বনামখাত সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী। বাংলার সংস্কৃতিকে ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার ও প্রসারে উদ্যোগ নেওয়ার জন্য তাকে সম্মানিত করলেন টাওয়ার হ্যামলেটসের বিশিষ্টজন সংস্কৃতিপ্রেমি মুনসুর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিএলএ মেম্বার  \উন্মেষ দেশাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএ শিল্ড ইউকে ও হেরিটেজ বেঙ্গল গ্লোবাল এর কর্ণধার  অনির্বাণ মুখোপাধ্যায় । এছাড়াও  এই অনুষ্ঠানে সম্মান জানানো হয় ক্রীড়া জগতে বিশেষ অবদানের জন্য  অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার ও তার পুত্র শ্যুটার আদ্রিয়ান কর্মকারকে। জয়দীপ কর্মকার শুটিংয়ে একাধিক আন্তর্জাতিক পদক বিজয়ী এবং বর্তমানে ভারতের একজন বিশিষ্ট কোচ এবং গর্বিত পিতা এই অর্থে, যে তার পুত্র আদ্রিয়ান কর্মকার সম্প্রতি বিশ্বকাপে রৌপ পদকজয়ী হয়ে আন্তর্জাতিক ভাবে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো  বাংলা ও ব্রিটেনের  মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক সংযোগ সুদৃঢ় করা।  বিশিষ্ট সংগীত শিল্পী ও সুরকার সৌম্যেন অধিকারী দীর্ঘদিন ধরে বাংলা সংস্কৃতি প্রবাসীদের মধ্যে  ছড়িয়ে দেওয়ার কাজে ব্রতী। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ  হেমন্ত মুখোপাধ্যায়ের স্নেহধন্য এই শিল্পী বাংলার গান পৃথিবীর বিভিন্ন দেশে পরিবেশন করে আসছেন বিগত তিন দশক ধরে। দেশে বিদেশে অজস্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ব্রিটিশ বাঙ্গালী বিশিষ্ট নাট্যকার ড. আনোয়ারুল হকের লেখা একটি গানে সুরসৃষ্টি ও কন্ঠ দান করে তিনি বিশেষ সাড়া ফেলেছেন। এটি ইংল্যান্ডের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে গাওয়া প্রথম বাংলা গান । গতবছর নভেম্বর মাসে ইংল্যান্ডের বেডফোডসায়ারে লুটন টাউন হলে ইউনাইটেড নেশন লুটন শাখার আয়োজনে এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে এই গানটি প্রকাশিত হয় এবং এই গানের ডিভিডি ব্রিটেনের বর্তমান রাজা প্রিন্স চার্লসের কাছে পাঠানো হয়। এই গান বেডফোর্ডসায়ারের লেফটেন্যান্ট সুসান লোসাডার  মাধ্যমে বর্তমানে ব্যকিংহাম প্যালেসে সংগৃহীত হয়েছে ইউনাইটেড নেশন সূত্রে এ খবর জানা গেছে। এবারের ইউরোপ সফরে সৌম্যেন‌ অধিকারী এই গানের জন্য আরও একটি বিশেষ সম্মান অর্জন করলেন। ২২শে জুন ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম OBE DL লুটনে এক সঙ্গীতে অনুষ্ঠানে সৌম্যেনকে বিশেষ আমন্ত্রণ জানান । সেখানেই টানা তিন ঘন্টা শ্রোতাদের গান শোনানোর পর ইংল্যান্ডের বর্তমান রাজা প্রিন্স চার্লসের রাজ্য অভিষেকের স্মৃতি বিজড়িত স্বর্ণখচিত  করোনেশন প্লেট সৌম্যেনের হাতে তুলে দেন ড.নাজিয়া খানম OBE DL (Chair of UNA - Luton) এবং ডেভিড চিসম্যান (Secretary of UNA - Luton )। সৌম্যেন অধিকারীর  স্বপ্ন  বাংলার চিরায়ত সংগীতকে সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। ‌