ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

পূর্ব লন্ডনে নিহত নারী হত্যায় অভিযুক্ত লায়েক গ্রেফতার : হত্যা মামলা রুজু

প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০১:৩৮ পিএম

পূর্ব লন্ডনে নিহত নারী হত্যায় অভিযুক্ত লায়েক গ্রেফতার : হত্যা মামলা রুজু
লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার  মনিয়ার রোডে এক নারীকে ছুরিকাঘাতে হ/ত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত নারীর বয়স চল্লিশের কোঠায়। সন্দেহভাজন হিসেবে ২৭ বছর বয়সী লায়েক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি  মালমেসবারি রোডের বাসিন্দা। গত শুক্রবার তাকে আটক করা হয় । পরে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। শনিবার, ২৮ জুন থেমস দায়রা আদালতে লায়েক মিয়াকে (ম্যাজিস্ট্রেট কোর্ট) হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী মঙ্গলবার, ১ জুলাই তিনি কেন্দ্রীয় ফৌজদারি আদালতে (সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট) পুনরায় হাজির হবেন। টাওয়ার হ্যামলেটস অঞ্চলের পুলিশ কর্মকর্তা গোয়েন্দা প্রধান মাইক ক্যাগনি জানান, “এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকাটা স্বাভাবিক, তবে আমরা মনে করি এটি একটি একক ঘটনা এবং সাধারণ মানুষের জন্য কোনো বাড়তি ঝুঁকি নেই।” যারা এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জানেন, তাদের ১০১ নম্বরে ফোন করে ঘটনা শনাক্তকারী নম্বর CAD9509/26JUN উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে। নাম প্রকাশ না করে তথ্য দিতে চাইলে ‘ক্রাইমস্টপারস’-এর সাথেও যোগাযোগ করা যাবে। সূত্রঃ দ্যা মিরর