ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ এএম

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ
হবিগঞ্জ জেলার শিক্ষা নগরী হিসেবে পরিচিত নবিগজ্ঞ উপজেলায় ছেলে-মেয়েদের আধুনিক ও যুগউপযোগী প্রযুক্তি ভিত্তিক শিক্ষা গ্রহনের জন্য টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট। ৮ই এপ্রিল  লেস্টার শহরের একটি হলে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম। সভায় যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করার জন্য উপস্থিত সবাই নিজস্ব মতামত ব্যক্ত করেন। এবং সবাই একমত পোষণ করেন যে খুব শিগগিরই নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে। শুরুতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কমিউনিটি নেতা লেখক আবুল কালাম আজাদ ছোটন  ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াকুব, গোলাম মস্তফা চৌধুরী, শাহ আবিদ আলী, হাজী আব্দাল উদ্দিন, গোলাম মস্তফা, হাজী আনোয়ার মিয়া, আব্দুল জব্বার, মোছা: আলতা বিবি, মালিকজান বিবি, হাজী আলতাব উদ্দিন, মোঃ খসরু মিয়া সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং সবার জন্য দোয়া করা হয়। ট্রাস্টের সভাপতি শামীম মিয়া সহ উপস্থিত সবাই বলেন, আজ থেকে ২৫ বছর পূর্বে এ ঐতিহাসিক লেস্টারে যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট যাত্রা শুরু করেছিল। আবারো নবীগঞ্জে শিক্ষার আলো বিকশিত করার জন্য যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হলো যা ইতিহাস হয়ে থাকবে। সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফুল মিয়া, আব্দুল ওয়াদুদ দিপক, অনর উদ্দিন চৌধুরী, আব্দুল কায়ুম, আব্দুল করিম, অছি কিয়া পাঠান, মামুন চৌধুরী, আতাউর রহমান সুহেল, ফয়জুল হক, মো: রানু মিয়া, আমিনুর রশীদ তালুকদার, শামীম আহমদ, মো: আলেক উদ্দিন, মো: জাহিনুর রহমান, মো: এখলাছুর রহমান, মো: সাইদুর রহমান। এসময় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফুল মিয়া কলেজের জন্য ভুমি দান করায় উপস্থিত সবাই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় ফুল মিয়া এক প্রতিক্রিয়ায় জানান, আমি গর্বিত যে এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভূমি দান করার সুযোগ দেওয়ার জন্য। তিনি আরো বলেন, প্রস্তাবিত প্রতিষ্ঠানের শিক্ষা পাঠ শুরু করার জন্য হালিতলা তার বাগান বাড়ীতে অস্থায়ী ভাবে কলেজের কার্যক্রম শুরু করার জন্য। এসময় উপস্থিত সকল ট্রাস্টি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।