ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাম প্রগতিশীল শক্তি জনগণের শেষ ভরসা-মুজাহিদুল ইসলাম সেলিম

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ০২:৪৯ এএম

মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাম প্রগতিশীল শক্তি জনগণের শেষ ভরসা-মুজাহিদুল ইসলাম সেলিম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সভাপতি ও বর্তমান সদস্য , ডাকসুর প্রাক্তন সহ-সভাপতি ( ভিপি ) একাত্তরের রণাঙ্গনের গেরিলা যোদ্ধা জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাম প্রগতিশীল শক্তিই জনগণের শেষ ভরসা। এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির দ্বিদলীয় শাসনব্যবস্থার বিপরীতে বাম প্রগতিশীল শক্তিই হতে পারে তার একমাত্র বিকল্প সমাধান। ‌ তিনি গতকাল বার্মিংহামে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একতা বলেন।‌ সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ষাটের দশকের ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল ওয়াহেদ মোশাহিদ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির অন্যতম নেতা এবং বার্মিংহামের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মসুদ আহমদ সূধী সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক নিসার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্পাদকমন্ডলী সদস্য ইফতেখারুল হক পপলু। সুধী সমাবেশের শুরুতে প্রগতিশীল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কমিউনিটির বিশিষ্ট জনেরা জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে ফুল দিয়ে স্বাগত জানান। সমাবেশে জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন অনেকে বলে থাকেন সমাজতন্ত্রের কোন ভবিষ্যৎ নেই।  তাহলে তাদের উদ্দেশ্যেই বলতে হয় সমাজতন্ত্রের যদি কোন ভবিষ্যৎ না থাকে তাহলে ভবিষ্যতের কোন ভবিষ্যৎ নেই। কমরেড সেলিম বাংলাদেশের জনগণের  মাথাপিছু ঋণ দেড় লক্ষ টাকা উল্লেখ করে বলেন গোটা জাতিকে ঋণগ্রস্ত রেখে এ কিসের উন্নয়ন। তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধের চেতনায়  সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আওয়ামীলীগ বিএনপি'র বিকল্প হিসেবে বামপন্থীদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানান। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ডা: আব্দুল খালেক,ফয়জুর রহমান চৌধুরী এমবিই, কামরুল হাসান চুনু , আব্দুর রশিদ ভূঁইয়া, বশির মিয়া কাদির, কাজী জাওয়াদ, এনামুল হক খান নেপা, ছয়ফুল আলম, মোঃ কবির উদ্দিন, বদরুল চৌধুরী, সালেহ আহমদ, মুরাদ খান, জাহেদ খান লিটন,সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ মাসুম, রহমত আলী, ফাতেমা হামিদ, নাজিয়া রশিদ ভূঁইয়া, সুমিতা খান, মোহাম্মদ মুনতাকিম, জিয়া তালুকদার, সাহিদুর রহমান সুহেল,ফারছু আহমেদ চৌধুরী, নুরুল আফসার টিটু, আতিকুর রহমান, মোফাজ্জল হক প্রমুখ। সুধী সমাবেশ শেষে জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্ক পরিদর্শন করেন। এ সময় কমিউনিটির বিশিষ্টজনরা তাঁর সাথে উপস্থিত ছিলেন এবং তাঁরা ১৯৭১ সালের ২৮ শে মার্চের ঐতিহাসিক পতাকা উত্তোলনের ঘটনাবলী জননেতা মুজাহিদুল ইসলাম সেলিমকে অবহিত করেন। https://www.youtube.com/watch?v=6d3HgKUpQns