ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পিএম

ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন
আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইস্টহ্যান্ডস চলতি রামাদানের শুরু থেকেই সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অন্তত ৩ শতাধিক পরিবারকে রামাদান ফুডপ্যাক বিতরণ করেছে। সিলেট শহরের গ্রীন ডিজেবল্ড সংস্থার অন্ধ শিক্ষার্থীদের রামাদানের পুরো মাস খাওয়ার উপযোগী খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া প্রতি স্টুডেন্ডের হাতে ক্যাশ টাকাও দেয়া হয়। এছাড়া মৌলভীবাজার সদর, সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, সুনামগন্জ সদর, জামালগন্জ ও দক্ষিন সুনামগন্জ উপজেলার অন্তত ৩ শতাধিক পরিবারের ১৮০০ মানুষের কাছে পুরো মাসের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। চাল, তেল, ডাল, আলু, পেয়াজ, গুড়, আটা, মশলা, সেমাই, চিনি ইত্যাদি মিলিয়ে প্রায় ৩০-৩৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া বিভিন্ন এলাকায় মাদ্রাসার গরীব ও এতিম ফান্ডে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা বাংলাদেশে রামাদান ফুড প্যাক বিতরণ করতে পেরে আনন্দিত। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো মানুষের মুখে রমজানের খাবার তুলে দেয়ার জন্য। এই কাজ সহজ হয়েছে আমাদের নিয়মিত কিছু ডোনারের সহায়তা দেয়ার কারনে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।