ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ০৭:৫৮ এএম

রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৩রা মার্চ  অনুষ্ঠিত হয়েছে। ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম অহিদ আহমেদ, সহকারি কমিশনার মুসলেহ উদ্দিন আহমেদ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজেরার সালেহ আহমেদ । রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দুইটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুইটি পদে দুইজন নমিনেশন জমা করেন ইলেকশন কমিশনারের কাছে। এই দুই জনের বাহিরে কেউ নমিনেশন জমা করেননি। এর ফলে নির্বাচন কমিশনার সভাপতি হিসাবে  পাভেল আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃএখলাছুর রাহমান পাক্কু কে নির্বাচিত  ঘোষণা করেন। নবনির্বাচিত  কমিটিতে অন্যান্য পদে যারা কাজ করবেন তাদেরকে ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। নির্বাচিত বাকি সকল সদ্যসের নাম ঘোষণা করেন ক্লাবের  প্রতিষ্ঠাকালিন সভাপতি আব্দুস সালাম। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মোঃ হাসান আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাহেদ খান, কোষাধ্যক্ষ মো: হেলাল সিদ্দীকি,সহকারি-কোষাধ্যক্ষ তানেল মিয়া,পরিচালক মোশায়েকুর রাহমান। ক্লাব ম্যানেজার আজহারুল ইসলাম আদনান,সহকারি ক্লাব ম্যানেজার মোজাম্মেল সালমান, সমাজকল্যাণ সম্পাদক মো: জামিল। নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের নতুন সদস্য হাফিজুর রাহমান এবং সাধারণ সম্পাদকে ফুল দিয়ে বরণ করেন বজলু রাহমান। উপস্থিত  ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার  রেজাউল করিম মৃধা ,আইটি সেক্রেটারি এবং  2A নিউজ  সম্পাদক আব্দুল হান্নান, নির্বাহী সদস্য ও লন্ডন বাংলা ভয়েজ  সম্পাদক জাকির হোসেন কয়েস, দি এডিটরস সম্পাদক আহাদ চৌধুরী বাবু, বিশ্ববাংলা নিউজ২৪ ডটকম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহ বেলাল, সাংবাদিক মুস্তাক বাবুল  ,জোবায়ের আহমেদ (এলবি ২৪) ও জোবায়ের খান সেলিম।। এছাড়াও  আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য মো: জাহেদুর রাহমান , মুহিবুর রহমান জনি,  ক্লাব মেম্বার কামরুল হাসান মাসুদ ও মো: জয় প্রমুখ।