ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ১২ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের

ছাত্রদল নেতা জিসান ও আরিফ বিল্লাহাকে বারবার রিমাণ্ডে নির্যাতনে যুক্তরাজ্য ভিত্তিক ২০টি মানবাধিকার সংগঠনের উদ্বেগ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩, ০৪:০৪ এএম

ছাত্রদল নেতা জিসান ও আরিফ বিল্লাহাকে বারবার রিমাণ্ডে নির্যাতনে যুক্তরাজ্য ভিত্তিক ২০টি মানবাধিকার সংগঠনের উদ্বেগ
ছাত্রদলের ৬ নেতাকে প্রথমে তুলে নিয়ে গুমকরা এবং পরবর্তীতে অস্ত্রহাতে ধরিয়ে মামলা দিয়ে ২ জনকেদিনের পর দিন রিমান্ডেনেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক  ২০টি আন্তর্জাতিক মানবাধিকারসংগঠন। গভীরউদ্বেগ প্রকাশ করে ২০ আন্তর্জাতিকমানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বুধবার(২৩ আগষ্ট ২০২৩) এক বিবৃতিতে বলা হয়, দিনের পর পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে জোর করে স্বীকারোক্তি আদায় করার অভিযোগ বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে রয়েছে। এই ২০ সংগঠন মনে করে দুই ছাত্রনেতাকেও তাদের ইচ্ছার  বিরুদ্ধে জোর পূর্বক স্বীকারোক্তি আদায় করতেই রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বিবৃতিতে রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়ে বাংলাদেশ সুপ্রিমকোর্টের একটি নির্দেশনা উল্লেখ করে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবীকে সামনে উপস্থিত রাখতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সুপ্রিমকোর্টের। বাংলাদেশ সুপ্রিমকোর্টের নির্দেশনার প্রসঙ্গে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যেসব নিয়ম অনুসরণ করার জন্য সুপ্রিমকোর্ট এইসুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল, সেগুলো ডিবি ও পুলিশ মানছে না। সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে তাদের সাংবিধানিক ও আইনি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ঘটনা  ছাত্রদল নেতা জিসান এবংআরিফ বিল্লাহ’র ক্ষেত্রে ঘটছে। বিবৃতিতে ২০টি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে র‌্যাবের উর্ধ্বতন ৭জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে প্রমানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলো অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ৬ ছাত্র নেতাকে তুলে নিয়ে ৩০ঘন্টা ধরে অস্বীকার করে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ডিবি। পরবর্তীতে একতরফা তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের কাহিনী প্রচার করে তাদেরকে অভিযুক্তকরা হচ্ছে। এই একতরফা প্রচারনা চালিয়ে সামাজিকভাবে তাদের সম্মানহানি ঘটানো আইনের লঙ্ঘন। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ প্রচলিত আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৩০ ঘন্টাগুম করে রাখা এবংঅস্ত্র উদ্ধারের এক তরফা বর্ণনা মানবাধিকারের পরিপন্থি। বিবৃতিতে মানবাধিকার সংগঠন গুলো অবিলম্বে রিমাণ্ড বাতিল করে তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়ার দাবী জানিয়েছে। বিবৃতি দাতা সংগঠন গুলো হচ্ছে--- সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস(এসডিআর), নিরাপদ বাংলাদেশ চাই-ইউ কে, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাস্টিস ফর বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম, অনলাইন এক্টিভিস্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, রাইটস কনসার্ন, রাইটস মুভমেন্ট ইউকে, স্ট্যান্ড ফর বাংলাদেশ, পিস ফর বাংলাদেশ, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর জাস্টিস এন্ড রাইট, ভয়েস ফর জাস্টিস অ্যান্ড হোয়াইট পিজিয়ন, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) এবং ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইট। প্রেস বিজ্ঞপ্তি